দেশের বাজারে অ্যাঙ্কারের আনুষ্ঠানিক যাত্রা, সহযোগী মোশন ভিউ

দেশবার্তা ডেস্ক

বিজ্ঞান

বিশ্বখ্যাত চার্জিং ও স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড অ্যাঙ্কার এখন থেকে বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও বিস্তৃত করতে যাচ্ছে। দেশের

2026-05-06T17:44:50+06:00
2026-05-06T17:44:50+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিজ্ঞান
দেশের বাজারে অ্যাঙ্কারের আনুষ্ঠানিক যাত্রা, সহযোগী মোশন ভিউ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৪৪ পিএম 
বিশ্বখ্যাত চার্জিং ও স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড অ্যাঙ্কার এখন থেকে বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও বিস্তৃত করতে যাচ্ছে। দেশের অন্যতম বড় গ্যাজেট পরিবেশক মোশন ভিউয়ের সঙ্গে একীভূত হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এই অংশীদারিত্বের ফলে দেশের সাধারণ গ্রাহকেরা এখন থেকে সরাসরি অ্যাঙ্কারের আসল পণ্য ও অফিশিয়াল ওয়ারেন্টি সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

অ্যাঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রিমিয়াম গ্যাজেটের চাহিদাও দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের দোরগোড়ায় আসল এবং নিরাপদ ইলেকট্রনিক পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তারা মোশন ভিউয়ের বিশাল নেটওয়ার্ককে বেছে নিয়েছে।

এর ফলে এখন থেকে অ্যাঙ্কারের চার্জার, পাওয়ার ব্যাংক, সাউন্ডকোর অডিও ডিভাইস এবং স্মার্ট হোম গ্যাজেটগুলো আরও সহজে কেনা যাবে।

মোশন ভিউয়ের সঙ্গে এই নতুন পথচলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অ্যাঙ্কারের এশিয়া সেলস ডিরেক্টর হেভারহো। 

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ কনজিউমার ইলেকট্রনিক্স বাজারের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। মোশন ভিউয়ের সঙ্গে এই অংশীদারিত্বকে একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করে তিনি একে ব্যবসার পরিধি বাড়ানোর ক্ষেত্রে একটি চমৎকার ও আশাব্যঞ্জক পদক্ষেপ বলে অভিহিত করেন।

বাংলাদেশে অ্যাঙ্কার পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটির বাংলাদেশ সেলস ম্যানেজার রিয়াজ আহমদ বলেন, এই পার্টনারশিপ আমাদের গ্রাহকদের চাহিদা আরও কার্যকরভাবে মেটাতে সাহায্য করবে। এর ফলে দেশজুড়ে পণ্যগুলো পাওয়ার নিশ্চয়তা তৈরি হবে।

এদিকে এক যুগেরও বেশি সময় ধরে তৈরি করা নিজেদের নেটওয়ার্কের ওপর আস্থা প্রকাশ করেছেন মোশন ভিউ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইমরুল হাসান। 

তিনি জানান, অ্যাঙ্কারের মতো বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া তাঁদের দীর্ঘদিনের প্রচেষ্টারই প্রতিফলন। এটি দেশের প্রযুক্তি খাত ও সাধারণ গ্রাহকদের জন্য একটি বড় সুখবর।

বর্তমানে সারাদেশে মোশন ভিউয়ের ৬০টির বেশি পরিবেশক এবং ৫৫টির বেশি নিজস্ব ব্র্যান্ডশপ রয়েছে। শক্তিশালী এই বিপণন ব্যবস্থার মাধ্যমে এখন শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরাও হাতের নাগালে অ্যাঙ্কারের ভেরিফাইড বা আসল পণ্য সংগ্রহ করতে পারবেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিজ্ঞান- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]