কার্ডেই পরিশোধ করা যাবে বিদেশে শিক্ষার ফি

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় পরিশোধের প্রক্রিয়া আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে

2026-08-10T18:32:58+06:00
2026-08-10T18:32:58+06:00
সোমবার ● ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
কার্ডেই পরিশোধ করা যাবে বিদেশে শিক্ষার ফি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৩২ পিএম 
ফাইল ছবি
বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় পরিশোধের প্রক্রিয়া আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট কিংবা প্রিপেইড কার্ড ব্যবহার করেই বিদেশি বিশ্ববিদ্যালয় ও ভর্তি প্ল্যাটফর্মগুলোতে সরাসরি ফি মেটাতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

সোমবার (১০ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোকে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, সাম্প্রতিক সময়ে বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মগুলোতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিউশন ফি ও আনুষঙ্গিক ব্যয় পরিশোধের চাহিদা দ্রুত বাড়ছে। এই চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়েই অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় মেটাতে আন্তর্জাতিক কার্ড ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে।

​এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি বড় সুবিধা হচ্ছে, এ ধরনের লেনদেনকে ব্যাংকের প্রচলিত বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার সীমার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ, শিক্ষা খাতে পরিশোধ করা অর্থ আন্তর্জাতিক ভ্রমণের জন্য নির্ধারিত সাধারণ ডলার কোটার ওপর কোনো প্রভাব ফেলবে না।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়, এই কার্ড সরাসরি শিক্ষার্থীর নামে কিংবা তার শিক্ষার যাবতীয় ব্যয়ভার বহনকারী অভিভাবক বা ব্যক্তির নামে ইস্যু করা যাবে। তবে কার্ডের অপব্যবহার রুখতে ব্যাংকগুলোকে কঠোর নিয়ন্ত্রক আনুষ্ঠানিকতা মেনে চলতে বলা হয়েছে। 

ইস্যু করা কার্ড দিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে যেন শুধুমাত্র শিক্ষা-সংক্রান্ত অনুমোদিত ব্যয়ই পরিশোধ করা হয়, তা নিশ্চিত করার দায়িত্ব ব্যাংকগুলোর ওপর ন্যস্ত করা হয়েছে।

পাশাপাশি প্রতিটি লেনদেনের রেকর্ড সঠিকভাবে সংরক্ষণ করা এবং নির্দিষ্ট পারপাস কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে নিয়মিত তথ্য বা প্রতিবেদন জমা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন
দুদিন পরেই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, সাক্ষী হবে ১০০ কোটি মানুষ
বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় কারও মুখে কোনো কথা নেই, শুধু প্রিয়জন হারানোর শোক

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
এসএসসির ফল প্রকাশের এক দিন আগে না ফেরার দেশে কাজী রেজা
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
সোয়া এক লাখ জিপিএ ৫ নিয়ে পাসের হার ৬২.২৫
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]