প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

2026-08-10T19:27:50+06:00
2026-08-10T19:27:50+06:00
সোমবার ● ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:২৭ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

সোমবার (১০ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক কবে নাগাদ স্বাভাবিক হবে এবং ভারতীয় কর্তৃপক্ষের তরফ থেকে আসা আমন্ত্রণে সাড়া দেওয়া হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রথমত, আমি ভবিষ্যৎবক্তা নই; তাই ঠিক কবে নাগাদ সম্পর্ক স্বাভাবিক হবে তা বলা সম্ভব নয়। 

আর দ্বিতীয় বিষয় হলো, বিমসটেক সামিটের আমন্ত্রণটি বিমসটেকের বর্তমান চেয়ারপারসনকে দেওয়া হয়েছে, সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা পদকে আলাদাভাবে নয়। এর বাইরে সরকার গঠনের দিন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো একটি চিঠিতে আমন্ত্রণের উল্লেখ ছিল। আরেকটি আমন্ত্রণও রয়েছে; বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করছি।’

ভারত সফরের বিষয়ে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি স্পষ্টভাবে না সূচক জবাব দেন এবং জানান যে বিষয়টি নিয়ে নীতিগত সিদ্ধান্ত এখনো বাকি রয়েছে।

একই বৈঠকে গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন কিংবা অন্যান্য দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে কোনো কথা হয়েছে কি না- এমন প্রশ্নের উত্তরে খলিলুর রহমান জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সরকারপ্রধানের এই সাক্ষাৎকারটি সম্পূর্ণ সৌজন্যমূলক ছিল। একজন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে চুক্তি বা এ ধরনের সুনির্দিষ্ট ও সংবেদনশীল টেকনিক্যাল বিষয়ে সার্বিক আলোচনা সাধারণত হয় না। 

এ সময় গণমাধ্যমকর্মীদের কূটনৈতিক প্রটোকল ও আলোচনার পর্যায়গুলো সঠিকভাবে অনুধাবন করার পরামর্শ দেন মন্ত্রী।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

যে পরীক্ষার কারণে বিমান চলাচলও বন্ধ রাখতে হয়
তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন
দুদিন পরেই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, সাক্ষী হবে ১০০ কোটি মানুষ
বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
এসএসসির ফল প্রকাশের এক দিন আগে না ফেরার দেশে কাজী রেজা
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
সোয়া এক লাখ জিপিএ ৫ নিয়ে পাসের হার ৬২.২৫
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]