এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র এক দিন আগে না ফেরার দেশে চলে গেলেন হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী কাজী রেজা (১৬)।
রোববার (৯ আগস্ট) দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হঠাৎ তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
কাজী রেজা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী বাড়ির বাসিন্দা। তিনি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কাজী আলফু মিয়ার একমাত্র ছেলে।
আগামীকাল সোমবার (১০ আগস্ট) তাঁর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। ফলাফলের অপেক্ষায় থাকা কাজী রেজার এমন অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা ও স্বজনরা তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
কাজী রেজার জানাজার নামাজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁর নিজ বাড়ি চক্রামপুরে অনুষ্ঠিত হবে।
দেশবার্তা/আরএইচ