টেকনাফের রঙ্গিখালী পাহাড়ে বনায়ন কার্যক্রম পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী

টেকনাফ প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ বন বিভাগের আওতাধীন হ্নীলা রঙ্গিখালী পাহাড়ে ২০২৫-২৬ অর্থবছরের বনায়ন কার্যক্রম পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,

2026-08-09T17:39:27+06:00
2026-08-09T17:39:27+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফের রঙ্গিখালী পাহাড়ে বনায়ন কার্যক্রম পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৩৯ পিএম 
কক্সবাজারের টেকনাফ বন বিভাগের আওতাধীন হ্নীলা রঙ্গিখালী পাহাড়ে ২০২৫-২৬ অর্থবছরের বনায়ন কার্যক্রম পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

রোববার (৯ আগস্ট) দুপুরে তিনি বনায়ন এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে চলমান বনায়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি বন সংরক্ষণ, চারার পরিচর্যা এবং বনায়ন কর্মসূচির সফল বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, টেকনাফের সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলাম, টেকনাফ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আবদুর রশিদ এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

এ ছাড়া বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জর্জিনাকে ‘মোটা’ বলে কটাক্ষ, জবাব দিলেন রোনালদো
চাঙ্গা হচ্ছে অর্থনীতি, পিএমআই সূচকে বড় লাফ
১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ভাইরাল মিজান গ্রেপ্তার
ভুল স্বীকারে কিসের দ্বিধা? ভক্তদের প্রশ্ন ছুড়লেন নাবিলা
ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
আদিবাসী দিবস ও বাংলাদেশের ভূমিপুত্র বিতর্ক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]