রাষ্ট্রপতি পদের বিষয়ে আমি কিছু জানি না: মির্জা ফখরুল

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে বলে

2026-08-09T19:32:29+06:00
2026-08-09T19:32:29+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
রাষ্ট্রপতি পদের বিষয়ে আমি কিছু জানি না: মির্জা ফখরুল
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৭:৩২ পিএম 
ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও তা অস্বীকার করেছেন তিনি নিজে। এই পদে মনোনয়ন দেওয়ার বিষয়ে নিজের অজ্ঞতার কথা জানিয়েছেন ফখরুল।

রোববার (৯ আগস্ট) এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে এক গণমাধ্যমকে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই। 

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার এই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

বিএনপির মিডিয়া সেলের একটি সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদে দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এছাড়া বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামও আলোচনায় রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটি বৈঠক করে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার একক দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে। ফলে শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে, সে সিদ্ধান্ত একমাত্র তিনিই গ্রহণ করবেন।

অন্যদিকে, রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জর্জিনাকে ‘মোটা’ বলে কটাক্ষ, জবাব দিলেন রোনালদো
চাঙ্গা হচ্ছে অর্থনীতি, পিএমআই সূচকে বড় লাফ
১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ভাইরাল মিজান গ্রেপ্তার
ভুল স্বীকারে কিসের দ্বিধা? ভক্তদের প্রশ্ন ছুড়লেন নাবিলা
ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
আদিবাসী দিবস ও বাংলাদেশের ভূমিপুত্র বিতর্ক
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]