ভুল স্বীকারে কিসের দ্বিধা? ভক্তদের প্রশ্ন ছুড়লেন নাবিলা

বিনোদন ডেস্ক

বিনোদন

উপস্থাপনা দিয়ে পথচলা শুরু করে সাবলীল অভিনয়ে দেশের বিনোদন জগতে নিজের আলাদা স্থান করে নিয়েছেন মাসুমা রহমান নাবিলা।

2026-08-09T19:58:50+06:00
2026-08-09T19:58:50+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
ভুল স্বীকারে কিসের দ্বিধা? ভক্তদের প্রশ্ন ছুড়লেন নাবিলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৭:৫৮ পিএম 
মাসুমা রহমান নাবিলা। ছবি: ফেসবুক
উপস্থাপনা দিয়ে পথচলা শুরু করে সাবলীল অভিনয়ে দেশের বিনোদন জগতে নিজের আলাদা স্থান করে নিয়েছেন মাসুমা রহমান নাবিলা। কাজ ও চরিত্র নির্বাচনে বরাবরই বিচক্ষণতার পরিচয় দেওয়া এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এবার নিজের জীবনচিন্তা, অতীত এবং ভুল সংশোধন নিয়ে খোলামেলা বার্তা দিয়েছেন।

রোববার সন্ধ্যায় এক ফেসবুক বার্তায় নিজের একটি ছবি পোস্ট করে জীবন যাপন নিয়ে এই আত্মোপলব্ধির কথা জানান নাবিলা।

নিজের ভাবনার কথা তুলে ধরে নাবিলা লেখেন, ‘আজকাল খুব সেলফ রিফ্লেকশন হয়। প্রায়ই ভাবি, জীবনে কখন, কোথায় ভুল করেছি। বেশিরভাগ সময় আমার ভুলগুলোর কারণ ও দায় একা আমার ওপরই যে শুধু বর্তায়, তা নয়। কিন্তু যে কারণেই হোক, ভুল যদি আমার দ্বারাও হয়ে থাকে, তাহলে তার দায় আমার নিতে হবে, ভুলের জন্য ক্ষমা চাইতে হবে।’

ভুল স্বীকার ও ক্ষমা চাওয়ার গুরুত্ব জোর দিয়ে এই জনপ্রিয় অভিনয়শিল্পী আরও বলেন, ‘জীবন খুব ছোট; পরে যেন মনে না হয়, আমি সময় থাকতে ক্ষমা চেয়ে যেতে পারিনি।’

বার্তাটির শেষে ভক্তদের উদ্দেশ্য করে নাবিলা প্রশ্ন রাখেন, ‘আপনারও কি এরকম আত্ম-উপলব্ধি হয়?’

তার এই প্রশ্নের জবাবে অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া দিচ্ছেন। অনেকেই নাবিলার ভাবনার সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করছেন যে, বয়সের সঙ্গে সঙ্গে ভুলগুলো বুঝতে পারা এবং অন্যকে ক্ষমা চাওয়ার মানসিকতা তৈরি হওয়াটা জীবনের স্বাভাবিক ও সুন্দর প্রক্রিয়া।

উল্লেখ্য, নাবিলাকে সর্বশেষ দেখা গেছে মাসুদ হাসান উজ্জ্বলের নির্মিত সিনেমা ‘বনলতা সেন’-এ। জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা অবলম্বনে নির্মিত এই সিনেমায় কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খাইরুল বাসার।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জর্জিনাকে ‘মোটা’ বলে কটাক্ষ, জবাব দিলেন রোনালদো
চাঙ্গা হচ্ছে অর্থনীতি, পিএমআই সূচকে বড় লাফ
১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ভাইরাল মিজান গ্রেপ্তার
ভুল স্বীকারে কিসের দ্বিধা? ভক্তদের প্রশ্ন ছুড়লেন নাবিলা
ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
আদিবাসী দিবস ও বাংলাদেশের ভূমিপুত্র বিতর্ক
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]