ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

বিনোদন ডেস্ক

বিনোদন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর

2026-08-09T19:37:35+06:00
2026-08-09T19:37:35+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৭:৩৭ পিএম 
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।

ডনের গ্রেপ্তারের খবরে সন্তোষ প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি বলেন, ‘সালমান আমার সন্তান। সে আমার বুকের মধ্যে আছে, থাকবে। তাকে হত্যা করা হয়েছে। আর সালমান হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এই ডন। শুধু তা-ই নয়, সালমানের মৃত্যুর পর সে আমাকে নানাভাবে অপমান করেছে এবং আমার ছেলের নামে অনেক মিথ্যা অপবাদ দিয়েছে। আজ সে গ্রেপ্তার হয়েছে।’

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও সরকারের ওপর আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘সব প্রমাণ একদিন হবে। সালমান হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হোক। আশা করি, আমি আমার সন্তান হত্যার বিচার একদিন পাব।’

ঘটনার প্রেক্ষাপট থেকে জানা যায়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসায় মারা যান চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। শুরুতে অপমৃত্যুর মামলা হলেও পরবর্তী সময়ে আদালতের নির্দেশে ২০২৫ সালের ২১ অক্টোবর রমনা থানায় মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। 

সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে এই মামলাটি করেন, যাতে সালমান শাহর স্ত্রী সামিরা হক ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনকে আসামি করা হয়। অভিনেতা ডন এই মামলার অন্যতম আসামি।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের মে মাসে আদালত সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের অনুমতি দেন। তদন্তের স্বার্থে সিলেটে নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেওয়া হয়।

প্রায় তিন দশক পর চিত্রনায়কের মৃত্যুর ঘটনাটি হত্যা মামলা হিসেবে তদন্তাধীন রয়েছে। এ অবস্থায় আসামি ডনের গ্রেপ্তারকে মামলার একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আগামী ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জর্জিনাকে ‘মোটা’ বলে কটাক্ষ, জবাব দিলেন রোনালদো
চাঙ্গা হচ্ছে অর্থনীতি, পিএমআই সূচকে বড় লাফ
১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ভাইরাল মিজান গ্রেপ্তার
ভুল স্বীকারে কিসের দ্বিধা? ভক্তদের প্রশ্ন ছুড়লেন নাবিলা
ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
আদিবাসী দিবস ও বাংলাদেশের ভূমিপুত্র বিতর্ক
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]