১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ভাইরাল মিজান গ্রেপ্তার

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা

2026-08-09T20:26:05+06:00
2026-08-09T20:26:05+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ভাইরাল মিজান গ্রেপ্তার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৮:২৬ পিএম 
সংগৃহীত ছবি
মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা-পুলিশ।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিলেন। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।

এ সময় মিজান কর্মকর্তাদের ওপর চড়াও হন বলে অভিযোগ করেছে পুলিশ। একপর্যায়ে তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদেরও আঘাত করেন। পরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশের ভাষ্য, সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় মিজানুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জর্জিনাকে ‘মোটা’ বলে কটাক্ষ, জবাব দিলেন রোনালদো
চাঙ্গা হচ্ছে অর্থনীতি, পিএমআই সূচকে বড় লাফ
১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ভাইরাল মিজান গ্রেপ্তার
ভুল স্বীকারে কিসের দ্বিধা? ভক্তদের প্রশ্ন ছুড়লেন নাবিলা
ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
বাঁশখালীর সমুদ্র উপকূলে শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]