মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর

2026-08-09T18:43:13+06:00
2026-08-09T18:43:13+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁর মহাদেবপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি অলক উরাওয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, বিশিষ্ট সাংবাদিক রঞ্জন রায়, বিএনপি নেতা হাজী আক্কাস, এস এম আব্দুল হান্নান, মতিউর রহমান মতি, জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সম্পাদক নয়ন পাহান এবং সাবেক সভাপতি দিলীপ পাহান।

জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সাবেক সম্পাদক যোগেশ উরাওয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ ও আদিবাসী নেতা নিত্যলাল উরাওসহ অন্যান্যরা।

এর আগে একটি র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিশুদের অংশগ্রহণে আদিবাসী সংস্কৃতির নৃত্য পরিবেশন করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ভুল স্বীকারে কিসের দ্বিধা? ভক্তদের প্রশ্ন ছুড়লেন নাবিলা
ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী
রাষ্ট্রপতি পদের বিষয়ে আমি কিছু জানি না: মির্জা ফখরুল
জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত
পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
আদিবাসী দিবস ও বাংলাদেশের ভূমিপুত্র বিতর্ক
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]