মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে চিত্র এঁকে পুরস্কার পেল ছয় শিক্ষার্থী

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শিক্ষার্থী। তাদের আঁকা ছবিতে

2026-08-09T17:41:57+06:00
2026-08-09T17:41:57+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে চিত্র এঁকে পুরস্কার পেল ছয় শিক্ষার্থী
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৪১ পিএম 
সংগৃহীত ছবি
মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শিক্ষার্থী। তাদের আঁকা ছবিতে শিশুর সুস্থ বেড়ে ওঠায় মাতৃদুগ্ধের গুরুত্ব এবং মায়ের সঙ্গে শিশুর নিবিড় সম্পর্কের নানা চিত্র ফুটে ওঠে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রোববার (৯ আগস্ট) বিকেলে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম। তিনি বলেন, শিশুর জীবনের শুরুতে মায়ের দুধই সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর খাবার, যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জন্মের পরপরই শিশুকে মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ দেওয়ার বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা বাড়াতে হবে।

তিনি বলেন, মাতৃদুগ্ধপানের উপকারিতা সম্পর্কে মায়েদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও সচেতন হওয়া প্রয়োজন। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।

এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য ছিল ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধপান: টেকসই উদ্যোগ করি বেগবান’। ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাজশাহী জেলায় র‌্যালি, আলোচনা সভা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের কাউন্সেলিং ক্যাম্প, মা ও শিশুর পুষ্টিবিষয়ক স্ক্রিনিং ক্যাম্প এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ ছাড়া বিদ্যালয়ে মাতৃদুগ্ধপান বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং মাতৃদুগ্ধের বিকল্প পণ্যসমূহের মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে রাজশাহী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নোশিন শারমিলি। এ ছাড়া আরও চার শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশ পরিদর্শক আতাউর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদ এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ভুল স্বীকারে কিসের দ্বিধা? ভক্তদের প্রশ্ন ছুড়লেন নাবিলা
ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী
রাষ্ট্রপতি পদের বিষয়ে আমি কিছু জানি না: মির্জা ফখরুল
জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত
পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
আদিবাসী দিবস ও বাংলাদেশের ভূমিপুত্র বিতর্ক
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]