অভিকার পর এবার ডেঙ্গুতে আক্রান্ত স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক

বিনোদন

‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী অভিকা গৌরের পর এবার মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরেক বলিউড

2026-08-09T17:51:06+06:00
2026-08-09T17:53:05+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
অভিকার পর এবার ডেঙ্গুতে আক্রান্ত স্বরা ভাস্কর
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৫১ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৫:৫৩ পিএম
‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী অভিকা গৌরের পর এবার মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরেক বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় চিকিৎসকদের পরামর্শে সম্প্রতি তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বেশ কয়েক দিন ধরে অসুস্থ বোধ করায় রক্ত পরীক্ষা করান স্বরা ভাস্কর। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসাধীন অবস্থার একটি ছবি প্রকাশ করে স্বরা লেখেন, ‘পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যাচ্ছিল। অবশেষে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলাম।’

স্বরা ভাস্করের আগে ডেঙ্গুতে আক্রান্ত হন জনপ্রিয় অভিনেত্রী অভিকা গৌর। ক্রমাগত ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে শুটিং চালিয়ে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। 

পরবর্তীতে অবিকার স্বামী মিলিন্দ চান্দওয়ানি জানান, চিকিৎসকেরা তাঁকে অন্তত ১৫ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন।

স্বরা ও অবিকার পরপর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরে বলিউড পাড়ায় উদ্বেগ দেখা দিয়েছে। শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তারকার দ্রুত আরোগ্য কামনা করছেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ভুল স্বীকারে কিসের দ্বিধা? ভক্তদের প্রশ্ন ছুড়লেন নাবিলা
ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী
রাষ্ট্রপতি পদের বিষয়ে আমি কিছু জানি না: মির্জা ফখরুল
জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত
পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
আদিবাসী দিবস ও বাংলাদেশের ভূমিপুত্র বিতর্ক
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]