দুই মাসের মধ্যে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতৃত্বের সঙ্গে দলটির শীর্ষ নেতৃত্বের সাংগঠনিক মতবিনিময় সভা

2026-08-09T13:42:28+06:00
2026-08-09T13:42:28+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
দুই মাসের মধ্যে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:৪২ পিএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতৃত্বের সঙ্গে দলটির শীর্ষ নেতৃত্বের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এ সভা। সভা শেষে রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম জানান, আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে দলের ‘কমিটি পুনর্গঠন’ করা হবে। পাশাপাশি আগস্ট মাসেই আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে।

পোস্টে সারজিস বলেন, এনসিপি, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতিটি জেলায় ‘সাংগঠনিক সমন্বয়’ সভা করা হবে। স্থানীয় পর্যায়ে একক নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর থেকে প্রতিটি জেলার পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা শুরু হবে।

তিনি আরও বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করে খুব দ্রুত দেশের প্রতিটি ঘরে এনসিপির একজন করে সদস্য থাকবে, ইনশাআল্লাহ।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

জর্জিনাকে ‘মোটা’ বলে কটাক্ষ, জবাব দিলেন রোনালদো
চাঙ্গা হচ্ছে অর্থনীতি, পিএমআই সূচকে বড় লাফ
১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ভাইরাল মিজান গ্রেপ্তার
ভুল স্বীকারে কিসের দ্বিধা? ভক্তদের প্রশ্ন ছুড়লেন নাবিলা
ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
বাঁশখালীর সমুদ্র উপকূলে শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]