সাতক্ষীরায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার আশাশুনিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মণ্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে

2026-08-10T15:30:21+06:00
2026-08-10T15:30:21+06:00
সোমবার ● ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সাতক্ষীরায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৩০ পিএম 
সংগৃহীত ছবি
সাতক্ষীরার আশাশুনিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মণ্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) ভুক্তভোগীর বাবা নারায়ণ চন্দ্র শীল (৬০) বাদী হয়ে আশাশুনি থানায় এ ঘটনায় মামলা করেন। গ্রেপ্তার পলাশ মণ্ডল উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের নরেন্দ্রনাথ মণ্ডলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে ফকরাবাদ মৌজায় পলাশ মণ্ডলের মৎস্যঘেরের বাসায় তাঁর প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন বাদী। পরে তিনি থানায় হাজির হয়ে এজাহার দিলে পুলিশ ধর্ষণ মামলা রুজু করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. ফিরোজ আলম অভিযান চালিয়ে পলাশ মণ্ডলকে তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
ফ্যাসিবাদী সরকার সব ধ্বংস করে গেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক
অস্ট্রেলিয়ায় স্যুটকেসে মরদেহের বদলে মিলল ‘সেক্স ডল’

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
এসএসসির ফল প্রকাশের এক দিন আগে না ফেরার দেশে কাজী রেজা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]