লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।সোমবার

2026-08-10T15:26:42+06:00
2026-08-10T15:26:42+06:00
সোমবার ● ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:২৬ পিএম 
সংগৃহীত ছবি
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঝুমুর চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে বেলুন উড়িয়ে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। উদ্বোধন শেষে অতিথিরা গাছের চারা রোপণ করেন এবং মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ, নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (উপবন সংরক্ষক) মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান।

আলোচনা সভায় অতিথিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, বর্তমানে বর্ষাকাল চলায় বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আগামী প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে যার যেখানে যতটুকু জায়গা আছে, সেখানে অন্তত একটি পরিবেশবান্ধব গাছ রোপণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে অর্ধশতাধিক স্টল বসেছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
ফ্যাসিবাদী সরকার সব ধ্বংস করে গেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক
অস্ট্রেলিয়ায় স্যুটকেসে মরদেহের বদলে মিলল ‘সেক্স ডল’
হামের উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
এসএসসির ফল প্রকাশের এক দিন আগে না ফেরার দেশে কাজী রেজা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]