দিনাজপুর বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৮.০৫ শতাংশ

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ০৫

2026-08-10T15:06:06+06:00
2026-08-10T15:20:59+06:00
সোমবার ● ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুর বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৮.০৫ শতাংশ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:০৬ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৩:২০ পিএম
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর হলি ল্যান্ড কলেজের সবাই পাস, ৩০ জন পেয়েছে জিপিএ-৫। ছবি: ইউসুফ
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ০৫ শতাংশে। গত বছরের তুলনায় এবার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় দিনাজপুর শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।

তিনি জানান, ২০২৬ সালে বোর্ডের অধীনে নিবন্ধিত ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৭৫ হাজার ৮২৭ জন এবং অনুপস্থিত ছিল ২ হাজার ৯৪২ জন। বহিষ্কার হয়েছে ১৫ জন পরীক্ষার্থী।

গত বছর দিনাজপুর বোর্ডে পাসের হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৬২ জন। গতবার অকৃতকার্য হয়েছিল ৩৫ হাজার ১৬৪ জন পরীক্ষার্থী। এ হিসাবে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে, অন্যদিকে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। ছাত্রীদের পাসের হার ৬৩ দশমিক ০১ শতাংশ, আর ছাত্রদের ৫৩ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ১৩ হাজার ৬৩৯ জনের মধ্যে ছাত্রী ৭ হাজার ১৫২ জন এবং ছাত্র ৬ হাজার ৪৮৭ জন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ৯৯ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৩ হাজার ১৫৭ জন। এ বিভাগে পাসের হার ৭৩ দশমিক ২৯ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩৬ হাজার ৮৬০ জন এবং ছাত্রী ৩৬ হাজার ২৯৭ জন।

মানবিক বিভাগে ৭৮ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩০ হাজার ৫৯৬ জন। এ বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৭৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১১ হাজার ৭৭০ জন এবং ছাত্রী ১৮ হাজার ৮২৬ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১৭২ জন। এ বিভাগে পাসের হার ৫৯ দশমিক ৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৭৩৭ জন এবং ছাত্রী ৪৩৫ জন।

এবার বোর্ডে শূন্য পাসের হার থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৮টি। অন্যদিকে শতভাগ পাস করেছে ২৪টি প্রতিষ্ঠান।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ বোরহান উদ্দিন, উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম প্রামাণিক, উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরীসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার রংপুর বিভাগের আট জেলার ২ হাজার ৮১৪টি স্কুলের ২৮৩টি কেন্দ্রে ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এটি দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ১৭তম এসএসসি পরীক্ষা।

এদিকে, দিনাজপুর হলি ল্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইকবাল কবির মোগল জানান, প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে এবার ৬৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩০ জন জিপিএ-৫ পেয়েছে এবং পাসের হার শতভাগ।

তিনি বলেন, ‘এই ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ আমরা সবাই হলি ল্যান্ড কলেজ পরিবার আনন্দিত ও গর্বিত।’

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
ফ্যাসিবাদী সরকার সব ধ্বংস করে গেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক
অস্ট্রেলিয়ায় স্যুটকেসে মরদেহের বদলে মিলল ‘সেক্স ডল’
হামের উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
এসএসসির ফল প্রকাশের এক দিন আগে না ফেরার দেশে কাজী রেজা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]