৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামে প্রবাসীর ভবনে গুলি

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর আবাসিক ভবনের গেট

2026-08-11T18:32:50+06:00
2026-08-11T18:32:50+06:00
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামে প্রবাসীর ভবনে গুলি
হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে সময় বেঁধে দিয়েছিল চাঁদাবাজরা
চট্টগ্রাম অফিস
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:৩২ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর আবাসিক ভবনের গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। 

সোমবার রাত ১১টার দিকে ‘রুনা টাওয়ার’ নামের ১১ তলা ভবনে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ভবনটির মালিক মোহাম্মদ ইউসুফ। তিনি নিষিদ্ধঘোষিত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর। তাঁর দুই ছেলে প্রবাসী ব্যবসায়ী, যাদের গ্রামের বাড়ি ফটিকছড়িতে।

ভবনের নিরাপত্তাকর্মী মো. আলমগীর জানান, ঘটনার সময় বিদ্যুৎ ছিল না। হঠাৎ প্যান্ট-শার্ট পরা দুই যুবক এসে তাঁকে জোর করে গেটের ভেতরে আটকে দেন। এরপরই গেট লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে হেঁটে চলে যান তারা। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

ভবনমালিক ইউসুফ জানান, সোমবার বেলা ১২টার দিকে তাঁর প্রবাসী ছেলে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিদেশি নম্বর থেকে ভয়েস বার্তা পাঠানো হয়। বার্তায় পরিবারের সব তথ্য তাদের জানা আছে জানিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং এক ঘণ্টার মধ্যে তা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, হামজারবাগ এলাকায় চাঁদা না পেয়ে একটি ভবনের গেট লক্ষ্য করে গুলি করা হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

উল্লেখ্য, চট্টগ্রামে এর আগেও বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও ভবনে কোটি টাকা পর্যন্ত চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী মোবারক হোসেন ইমনের অনুসারীদের বিরুদ্ধে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪
সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন নীলা চৌধুরী
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
দুর্ঘটনার আহত অভিনেতা খায়রুল বাসার
কিশোরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু

সর্বাধিক পঠিত 

বাহুবলে হামলার মামলা করে বিপাকে সাংবাদিক
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
দিনাজপুর বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৮.০৫ শতাংশ
ফটোসাংবাদিক আবির ও সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
যে কারণে ঢাকায় ভারতের ‘র’ প্রধান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]