সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কর্মশালা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ‘জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা ও নকশা উন্নয়ন প্রশিক্ষণ

2026-08-11T19:20:35+06:00
2026-08-11T19:20:35+06:00
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কর্মশালা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:২০ পিএম 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ‘জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা ও নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। রিসোর্স পার্সন ও প্রশিক্ষক ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের গবেষণা অফিসার এ কে এম মুজ্জাম্মিল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।

জাতীয় কারুশিল্প পরিষদ ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালায় সোনারগাঁ উপজেলার জামদানি বয়নশিল্পের ১৫ জন শিল্পী ও সাংবাদিকেরা অংশ নেন। এতে সাংবাদিক নাফিজ আশরাফ, হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, রবিউল হুসাইন, শেখ ফরিদ এবং জামদানি শিল্পী আবু তাহের, রিনা বেগম, মোহাম্মদ আলী ও কোহিনুর আক্তারসহ অনেকে বক্তব্য দেন।

কর্মশালায় ঐতিহাসিক জামদানি বয়নশিল্প, বয়নশিল্পের নকশা, রঙের বিন্যাস ও মানোন্নয়ন, বাজারব্যবস্থা, আধুনিকতার সংযোজন এবং নকশার বৈচিত্র্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

প্রতিনিধি/একে



সর্বশেষ সংবাদ 

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪
সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন নীলা চৌধুরী
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
দুর্ঘটনার আহত অভিনেতা খায়রুল বাসার
কিশোরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু

সর্বাধিক পঠিত 

বাহুবলে হামলার মামলা করে বিপাকে সাংবাদিক
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
দিনাজপুর বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৮.০৫ শতাংশ
ফটোসাংবাদিক আবির ও সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
যে কারণে ঢাকায় ভারতের ‘র’ প্রধান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]