কিশোরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের ইটনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত শিক্ষার্থী নাঈম (১৫) মারা গেছে। ঘটনার পাঁচ

2026-08-11T19:28:04+06:00
2026-08-11T19:28:04+06:00
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কিশোরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:২৮ পিএম 
কিশোরগঞ্জের ইটনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত শিক্ষার্থী নাঈম (১৫) মারা গেছে। ঘটনার পাঁচ দিন পর সোমবার (১০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাঈম উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের মুদিরগাঁও গ্রামের ইছুব মিয়ার ছেলে। সে স্থানীয় জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে স্কুল ছুটির পর নাঈম, মুসাঈন ও রাহাত একসঙ্গে বাড়ি ফিরছিল। মুদিরগাঁও সড়কে পৌঁছালে একই এলাকার আকাশ (১৫) নামের এক কিশোর ধারালো ছুরি নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ওই তিন শিক্ষার্থীই গুরুতর আহত হয়।

হামলায় নাঈমের বুক ও পেটে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।

হামলায় আহত অপর দুই শিক্ষার্থী মুসাঈন (১৬) ও রাহাত (১৭) বর্তমানে নিজ নিজ পরিবারে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে রাহাত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

নাঈমের মৃত্যুর খবরে এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে। সেই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত আকাশের বিরুদ্ধে এর আগেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খাঁন জানান, এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪
সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন নীলা চৌধুরী
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
দুর্ঘটনার আহত অভিনেতা খায়রুল বাসার
কিশোরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু

সর্বাধিক পঠিত 

বাহুবলে হামলার মামলা করে বিপাকে সাংবাদিক
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
দিনাজপুর বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৮.০৫ শতাংশ
ফটোসাংবাদিক আবির ও সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
যে কারণে ঢাকায় ভারতের ‘র’ প্রধান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]