গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

দেশের ব্যাংকিং খাতের সংস্কার, পুনর্গঠন ও পুনঃমূলধনীকরণে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। একই

2026-08-13T16:51:10+06:00
2026-08-13T16:52:57+06:00
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:৫১ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৪:৫২ পিএম
দেশের ব্যাংকিং খাতের সংস্কার, পুনর্গঠন ও পুনঃমূলধনীকরণে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে আর্থিক খাতের স্থিতিশীলতা ও সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ব্যাংক ও এডিবি।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) ইংমিং ইয়াংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কার, পুনর্গঠন ও পুনঃমূলধনীকরণ, আর্থিক খাতের স্থিতিশীলতা ও সক্ষমতা বৃদ্ধি এবং এসব ক্ষেত্রে এডিবির সম্ভাব্য সহযোগিতা নিয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ব্যাংকিং খাতসহ সামগ্রিক আর্থিক খাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। আর্থিক খাতকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং বাংলাদেশ ব্যাংকের সংস্কার কার্যক্রমে প্রতিশ্রুতিকে স্বাগত জানান। একই সঙ্গে সংস্কার প্রক্রিয়ায় এডিবির সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশে আরও শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই আর্থিক খাত গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদ এবং ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের (এফএসএসপিডি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্য ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
বাগেরহাটে মায়ের নামে কেনা জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
সিলেটে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন
ওসমানী হাসপাতালের পাঁচতলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষরোপণ অভিযান
ঢাবি ছাত্রদলে নেতৃত্বের দৌড়ে এগিয়ে কারা ?
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]