পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের মা হয়েছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। সামাজিকযোগাযোগমাধ্যমে একটি বিশেষ ভিডিও পোস্ট করে ভক্ত ও শুভানুধ্যায়ীদের এই সুখবর নিজে জানিয়েছেন তিনি।
প্রকাশিত ওই ভিডিওতে তিনি কন্যাসন্তানের সামান্য ঝলকও দেখিয়েছেন। এরপরই সামাজিকযোগাযোগমাধ্যমে মন্তব্যের ঘরে অনুরাগীরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন এই অভিনেত্রীকে।
সম্প্রতি পূজার সাধের অনুষ্ঠানে তাঁকে ঐতিহ্যবাহী গোলাপি অর্গানজা শাড়ি ও লাল কাজের ওড়নায় দেখা গিয়েছিল। পারিবারিক রীতি অনুযায়ী তখন তাঁর কোলে সিল্কের লেহেঙ্গা পরানো একটি পুতুল দেওয়া হয়েছিল, যা দেখে অনুরাগীরা অনুমান করেছিলেন তাঁর কোলে কন্যা আসতে পারে। অনুমানের সেই গুঞ্জনই সত্যি হয়ে পূজার ঘর আলো করে এলো কন্যাসন্তান।
চলতি বছরের গত এপ্রিলে সামাজিকমাধ্যম ও ইউটিউব ভ্লগের মাধ্যমে দ্বিতীয়বার মা-বাবা হতে যাওয়ার খবর নিশ্চিত করেছিলেন পূজা ব্যানার্জি ও কুণাল ভার্মা দম্পতি। ২০২০ সালে করোনা মহামারির সময়ে বিয়েবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ওই বছরই তাঁদের প্রথম সন্তান ‘কৃষিভ’-এর জন্ম হয়েছিল।
উল্লেখ্য, ‘চ্যালেঞ্জ ২’, ‘লাভেরিয়া’, ‘রকি’ ও ওয়েব সিরিজ ‘পাপ’-এর মতো একাধিক জনপ্রিয় ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন পূজা। এছাড়া জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘দেব কী দেব মহাদেব’-এ ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা ও জনপ্রিয়তা কুড়ান তিনি।
দেশবার্তা/একে