প্রথম দিনেই বক্স অফিসে ‘আওয়ারাপন ২’ এর ঝড়

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ অপেক্ষার পর প্রেক্ষাগৃহে ফিরেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে ইমরান হাশমির কাল্ট রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘আওয়ারাপন’ এর দ্বিতীয় কিস্তি

2026-08-15T18:25:32+06:00
2026-08-15T18:25:32+06:00
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
উদ্বোধনী দিনে বিশ্বব্যাপী সাড়ে ৩৪ কোটি টাকার ব্যবসা
প্রথম দিনেই বক্স অফিসে ‘আওয়ারাপন ২’ এর ঝড়
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬:২৫ পিএম 
দীর্ঘ অপেক্ষার পর প্রেক্ষাগৃহে ফিরেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে ইমরান হাশমির কাল্ট রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘আওয়ারাপন’ এর দ্বিতীয় কিস্তি ‘আওয়ারাপন ২’। গত ১৪ আগস্ট মুক্তির পর থেকেই বক্স অফিসে শুরু হয়েছে সিনেমাটির জয়জয়কার। একই দিনে মুক্তি পাওয়া সানি দেওল অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’ কে প্রথম দিনেই আয়ের দিক থেকে বেশ পেছনে ফেলেছে ইমরান হাশমির এই নতুন ছবি।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে ৯ হাজার ৩৩টি শো থেকে প্রথম দিনে ‘আওয়ারাপন ২’ আয় করেছে নেট ২১ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির প্রথম দিনের মোট (গ্রস) সংগ্রহ দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩৪ কোটি টাকারও বেশি। মুক্তির দিনে ভারতে থিয়েটারগুলোতে গড়ে ৪৫.৭৩ শতাংশ দর্শক উপস্থিতি ছিল, যার মধ্যে রাতের শোগুলোতে তা সর্বোচ্চ ৭৪.৩১ শতাংশে পৌঁছায়।

কৌশলগতভাবে স্বাধীনতা দিবসের মৌসুমে একই দিনে মুক্তি পায় সানি দেওল ও প্রীতি জিনতা অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’। তবে সিনেমাটি প্রথম দিনে বিশ্বব্যাপী মাত্র ৮ কোটি ৩৪ লাখ রুপি আয় করতে সক্ষম হয়, যা ‘আওয়ারাপন ২’ এর আয়ের তুলনায় তিন গুণেরও কম।

প্রথম দিনের আয়ে সিক্যুয়ালটি এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম ব্যবসা সফল সিনেমা ‘মার্ডার’ এবং ২০০৮ সালে মুক্তি পাওয়া মূল ‘আওয়ারাপন’ এর সর্বমোট (লাইফটাইম) আয়কে মাত্র এক দিনেই অতিক্রম করেছে ‘আওয়ারাপন ২’।

বিশেষ ফিল্মসের ব্যানারে বিশাল ভাট ও মুকেশ ভাট প্রযোজিত এবং নিতিন কক্কর পরিচালিত এই সিনেমায় মূল চরিত্র ‘শিবম পণ্ডিত’ হিসেবে প্রত্যাবর্তন করেছেন ইমরান হাশমি। তাঁর সঙ্গে এতে আরও অভিনয় করেছেন দিশা পাটানি, পুরান গাব্বি, শাবানা আজমি, অনিরুদ্ধ রাওয়াল ও অতুল কুমার।

উদ্বোধনী দিনে বক্স অফিসের এই বিপুল সাফল্যের পর গণমাধ্যমে সিনেমাটির তৃতীয় কিস্তি নির্মাণের ইঙ্গিত দিয়েছেন অভিনেতা ইমরান হাশমি নিজেই। ফলে ‘আওয়ারাপন’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য শিগগিরই হয়তো আসতে যাচ্ছে নতুন কোনো ঘোষণা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?
রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
ফের ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩৮
গ্যাস-বিদ্যুৎ সংকটে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ, শিগগির সমাধানের আশ্বাস
ভোমরা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ ও ব্যবসায়ীদের শুভেচ্ছা বিনিময়

সর্বাধিক পঠিত 

জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
রবিউল আওয়াল মাস
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের
বাগেরহাটে মায়ের নামে কেনা জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]