রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

বিনোদন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে

2026-08-15T20:00:21+06:00
2026-08-15T20:00:21+06:00
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:০০ পিএম 
অভিনেত্রী ও মডেল রিধিকা রিধি।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানিয়েছে, সকালে বসুন্ধরার একটি বাসা থেকে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলামের ভাষ্য অনুযায়ী, রিধিকার পরিবারের সদস্যরা জানিয়েছেন, এক ব্যক্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপরই রিধিকা আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে।

রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন। ছোটপর্দার কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’সহ বেশ কিছু নাটকে তাকে দেখা গেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?
রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
ফের ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩৮
গ্যাস-বিদ্যুৎ সংকটে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ, শিগগির সমাধানের আশ্বাস
ভোমরা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ ও ব্যবসায়ীদের শুভেচ্ছা বিনিময়

সর্বাধিক পঠিত 

জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
রবিউল আওয়াল মাস
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]