খুলনায় এমইউজের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

খুলনা প্রতিনিধি

সারাদেশ

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে খুলনায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

2026-08-15T18:50:15+06:00
2026-08-15T18:50:15+06:00
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
খুলনায় এমইউজের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬:৫০ পিএম 
সংগৃহীত ছবি
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে খুলনায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ আবু তৈয়ব, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সহসভাপতি মো. সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, এমইউজের কোষাধ্যক্ষ এ এইচ এম শামীমুজ্জামান, সাবেক বিএনপি নেতা হুমায়ুন কবির বাবুল, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান এবং এমইউজের সদস্য ফকির শহিদুল ইসলাম, রাজু আহমেদ, খাইরুল আলম, নুরুল আমিন নুর, রামিম চৌধুরী, শেখ বদর উদ্দিন, মাসুদ আল হাসান, মো. বি রহমান মাসুদ, উম্মে উমামা রাত্রি, আহসানুল আমীন, সাইফুল ইসলাম, রাজু খা, মো. বজলুর রহমান, সালাউদ্দিন আহমেদ শাওন, জাহিদুল ইসলাম, ফরহাদ হোসেন সজীব ও মো. আশিক।

এ ছাড়া অনুষ্ঠানে নাদিরা আক্তার, মো. জিল্লুর রহমান, শামীম হোসেন, তৌহিদুল ইসলাম রিংকু, মো. শামীম হোসেন খান, আব্দুল্লাহ আল মুহাইমিন, মোহাম্মদ আল মাহমুদ শাওন, আব্দুল হালিম, আহমেদ হোসাইন, ফরহাদ হোসেন, শাহরিয়ার শাফিন, এইচ এম সাগর, মো. আরিফ হোসেন, এম. রোমানিয়া, আরিফ হোসেন, আসিফ আমিন, মোহাম্মদ এম এ সাদীসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের ইমাম মাওলানা ইউসুফ হাবিব।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?
রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
ফের ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩৮
গ্যাস-বিদ্যুৎ সংকটে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ, শিগগির সমাধানের আশ্বাস
ভোমরা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ ও ব্যবসায়ীদের শুভেচ্ছা বিনিময়

সর্বাধিক পঠিত 

জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
রবিউল আওয়াল মাস
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের
বাগেরহাটে মায়ের নামে কেনা জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]