মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. মাসুদুর রহমান প্রামাণিক মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৫

2026-08-15T16:31:47+06:00
2026-08-15T16:31:47+06:00
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৩১ পিএম 
নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. মাসুদুর রহমান প্রামাণিক মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার কুঞ্জবন বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মো. মাসুদুর রহমান প্রামাণিক মাসুদ (৪৫) মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সদস্য। তিনি উপজেলার খাজুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, মো. মাসুদুর রহমান মাসুদকে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত দুই বছরে তিনি বিভিন্ন মামলায় অন্তত চারবার গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে আগের তিনটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন পূজা
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি
ফেনীতে বাবা ছেলের বিরুদ্ধে ২৬টি দলিলে জালিয়াতির অভিযোগ
মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি

সর্বাধিক পঠিত 

জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
সাতক্ষীরায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা উন্নয়ন কর্মশালা
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
রবিউল আওয়াল মাস
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]