ঝুলে থাকা রহস্যময় বক্স ঘিরে বোমাতঙ্ক, পরে বাজলো বঙ্গবন্ধুর ভাষণ

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

শহরের বৈদ্যুতিক তারের ঝুলে থাকা রহস্যময় বক্স ঘিরে বোমাতাঙ্ক। পরে সেই সেখান থেকে শোনা গেল শেখ মুজিবুর রহমানের

2026-08-15T15:10:25+06:00
2026-08-15T15:10:25+06:00
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ঝুলে থাকা রহস্যময় বক্স ঘিরে বোমাতঙ্ক, পরে বাজলো বঙ্গবন্ধুর ভাষণ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:১০ পিএম 
সংগৃহীত ছবি
শহরের বৈদ্যুতিক তারের ঝুলে থাকা রহস্যময় বক্স ঘিরে বোমাতাঙ্ক। পরে সেই সেখান থেকে শোনা গেল শেখ মুজিবুর রহমানের ভাষণ। শনিবার অর্থাৎ ১৫ আগস্ট সকালে এমন ঘটনা ঘটেছে মেহেরপুর শহরে। পরে পুলিশ এসে বোমাসদৃশ ৩টি সাউন্ড বক্স উদ্ধার করে এবং পরীক্ষা-নিরীক্ষা করে জানায় এটা সাউন্ড বক্স।

স্থানীয়রা জানান, শহরের পার্কের সামনে ঝোলানো বক্স থেকে সকাল সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনা যায়। বোমাসদৃশ বক্সে ভাষণ প্রচার নিয়ে এলাকায় কৌতূহল দেখা দেয়। পরে পুলিশ তিনটি বক্স জব্দ করে থানায় নিয়ে যায়। কে বা কারা শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বক্সগুলো ঝুলিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো বোমা নয়। উদ্ধার করা তিনটি বক্স থানায় নেওয়া হয়েছে। এর পেছনে কারা, তা অনুসন্ধান করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে প্রথম বক্সটি নজরে পড়ে পথচারীদের। বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে ঝোলানো বক্সটির সঙ্গে ব্যাটারির সংযোগ থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয়। মুহূর্তে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। খবর দেওয়া হয় পুলিশে।

মেহেরপুর সদর থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় বক্সটি নামিয়ে আনে। সতর্কতার অংশ হিসেবে পানিভর্তি বালতিতে রাখা হয়। পরে ব্যাটারির সঙ্গে যুক্ত তারের সংযোগ বিচ্ছিন্ন করে বক্সটি খুলে দেখা হয়। তখনই পরিষ্কার হয়, ভেতরে বিস্ফোরক নয়, সাউন্ড বক্সের সরঞ্জাম রয়েছে।

এর মধ্যেই শহরের কোর্ট মোড় এবং ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনেও একই ধরনের দুটি বক্স ঝোলানোর খবর আসে। সেগুলোও উদ্ধার করে পুলিশ।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি
ফেনীতে বাবা ছেলের বিরুদ্ধে ২৬টি দলিলে জালিয়াতির অভিযোগ
মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
সিলেট শিক্ষা বোর্ডে বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

সর্বাধিক পঠিত 

জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
সাতক্ষীরায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা উন্নয়ন কর্মশালা
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
রবিউল আওয়াল মাস
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]