মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং নবযোগদানকারী চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলমকে অভ্যর্থনা জানানো হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাতে নগরীর উপশহর পয়েন্টের একটি অভিজাত হোটেলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবরের সভাপতিত্বে এবং সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী, নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন, কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক, সিস্টেম অ্যানালিস্ট সরকার মো. আতিকুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা নিহার কান্তি রায় এবং সহকারী বিদ্যালয় পরিদর্শক জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য দেন সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও সাবেক সভাপতি নিরঞ্জন সিংহ।
এ ছাড়া বিদায়ী চেয়ারম্যানের সহধর্মিণী জান্নাতুল ফেরদৌস এবং কন্যা নাজিবা তাবাসসুম কৃতজ্ঞতাসূচক অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষা বোর্ড মসজিদের ইমাম আব্দুছ সালাম পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত করেন। বৈদিক মন্ত্র পাঠ করেন সহকারী ক্রীড়া কর্মকর্তা দেবল চন্দ্র দাস।
সিলেট শিক্ষা বোর্ড পরিবারের পক্ষ থেকে বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরীর হাতে সম্মাননা স্মারক এবং নবযোগদানকারী চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলমের হাতে অভ্যর্থনা স্মারক তুলে দেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর।
অতিথিদের ফুল দিয়ে বরণ করেন রায়হানা আক্তার, শিপ্রা সূত্রধর, রাবিয়া বেগম, এমপ্লয়িজ ইউনিয়নের সহ-সম্পাদক আব্দুল মানিক এবং অর্থ সম্পাদক খাদিজা আক্তার।
অনুষ্ঠান আয়োজনে সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষে সার্বিক সহযোগিতা করেন সহসভাপতি প্রেমেন্দ্র কুমার রায়, সাংগঠনিক সম্পাদক আমিনুল বাশার, প্রচার ও সাহিত্য সম্পাদক মো. মনিরুজ্জামান এবং দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলামসহ অন্যরা।
প্রতিনিধি/আরএইচ