ঘুমের মধ্যেই মারা গেলেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ

বিনোদন ডেস্ক

বিনোদন

মাত্র ২৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী অনন্যা রাজ। দীর্ঘ এক বছরেরও বেশি

2026-08-16T18:36:24+06:00
2026-08-16T18:36:24+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
ঘুমের মধ্যেই মারা গেলেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:৩৬ পিএম 
মাত্র ২৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী অনন্যা রাজ। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা স্বাস্থ্য জটিলতার সঙ্গে লড়াই করার পর গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে।

অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। 

বলা হয়, দীর্ঘ সময় প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও অনন্যা অত্যন্ত সাহসের সঙ্গে নিজের শারীরিক ও মানসিক সমস্যার মোকাবিলা করছিলেন।

অনন্যার আত্মার শান্তির জন্য ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। একই সঙ্গে এই কঠিন ও বেদনাদায়ক সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা রাজ হিন্দি এবং আঞ্চলিক চলচ্চিত্রের পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে দর্শকপ্রিয়তা পান। ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে তাঁর অভিষেক হয়। পরবর্তীতে তিনি ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’ চলচ্চিত্রে অভিনয় করেন।

হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন এই অভিনেত্রী। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু রহস্যধর্মী সিনেমা ‘থাগগেদে লে’-তে নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই ও পি রবি শঙ্করের সঙ্গে অভিনয় করেন তিনি। এছাড়া ‘মাদ্রাজি গ্যাং’ সিনেমায় সারিতা চরিত্রে এক বস্তিবাসী নারী ও গ্যাংস্টারের প্রেমিকার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।

অভিষেকের পর ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেও পরিচিতি পান তিনি। মাত্র ২৭ বছর বয়সে অনন্যা রাজের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী এবং ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
দিন যায় কথা রয়
বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ
যে কারণে গ্রেপ্তার হলে অভিনেত্রী অন্তরা
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
জব্দ করা সামুদ্রিক মাছ ধ্বংস: কোস্ট গার্ড স্টেশন কমান্ডারকে শোকজ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]