রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ

মোস্তাফিজার বাবলু, রংপুর

সারাদেশ

রংপুরের পাঁচ উপজেলার ৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত ৭০ লাখ ৫ হাজার টাকার কাজ দায়সারাভাবে

2026-08-16T15:18:42+06:00
2026-08-16T15:18:42+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
মোস্তাফিজার বাবলু, রংপুর
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:১৮ পিএম 
সংগৃহীত ছবি
রংপুরের পাঁচ উপজেলার ৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত ৭০ লাখ ৫ হাজার টাকার কাজ দায়সারাভাবে সম্পন্ন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে নামমাত্র কাজ দেখিয়ে সরকারি অর্থ হাতিয়ে নিচ্ছেন প্রধান শিক্ষকরা।

এর মধ্যে রংপুর সদর উপজেলার সাতটি, পীরগঞ্জ উপজেলার সাতটি, পীরগাছা উপজেলার আটটি, বদরগঞ্জ উপজেলার ছয়টি এবং মিঠাপুকুর উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

রংপুর সদর উপজেলার সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ক্ষুদ্র মেরামতের বরাদ্দ পেয়েছে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লী ফান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চক ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিলিমপুর শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দ তামপাট সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ অযোদ্ধাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পীরগঞ্জ উপজেলার সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ক্ষুদ্র মেরামতের বরাদ্দ পেয়েছে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শায়েস্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দানিস নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাঁশ পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পীরগাছা উপজেলার আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ক্ষুদ্র মেরামতের বরাদ্দ পেয়েছে দামুস্বর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিদাম হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেপচার বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতাব জয়সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব শিবদেব চর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বদরগঞ্জ উপজেলার ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ক্ষুদ্র মেরামতের বরাদ্দ পেয়েছে কুতুবপুর অরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘালিশা হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশামত ঘটাবিল সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশামত ঘটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নেদায়ে ইসলাম আছিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মিঠাপুকুর উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ক্ষুদ্র মেরামতের বরাদ্দ পেয়েছে ইমাদপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়দুল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আখিরার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাট কৃঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোড়া গাছ পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়াল চৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তনকা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালু চর কাশিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠাপুকুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভিকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগনান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সূত্র জানায়, রংপুর জেলার পাঁচ উপজেলার ওই ৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিকে ক্ষুদ্র মেরামতের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এসব বিদ্যালয়ে কোনো ম্যানেজিং কমিটি না থাকায় সংশ্লিষ্ট সহকারী শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে যোগসাজশ করে নামমাত্র কাজ দেখিয়ে সরকারি অর্থ হাতিয়ে নিচ্ছেন প্রধান শিক্ষকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পীরগাছার কাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেপচার বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামুস্বর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব শিবদেব চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়সারাভাবে শুধু রং এবং লোক দেখানো বালু-সিমেন্টের কাজ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিয়ার রহমান জানান, “বিভিন্ন ঘাটে ঘুষ দিয়ে আরও পকেট থেকে ৫ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে তাকে।”

একই সুরে কথা বলেন দামুস্বর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মানিক, টেপচার বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী, পূর্ব শিবদেব চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান, ছিদামহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান সরকার এবং কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার মাসুদুর রহমান।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করতে পারেন, তাদের একই বছরে একাধিকবার অর্থ বরাদ্দ দেওয়া হয়। তাদের এ দাবির সত্যতা নিশ্চিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রংপুর সদরের খোর্দ্দ তামপাট সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। সেখানে সঠিকভাবে কাজ না হলেও চলতি বছরে ক্ষুদ্র মেরামতের জন্য ৩ লাখ টাকার দুটি বরাদ্দ পাওয়া গেছে। অথচ সদর উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ আট বছরে একটি বরাদ্দও দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন প্রধান শিক্ষক মোছা. তাহসিনা আক্তার।

ওইসব সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার বাসিন্দারা জানান, “স্কুলে ঠিক মতো লেখা পড়া হয় না। ছাওয়া গুলো বানান করি পড়বেরও পায় না, এই জন্য হামার দিকের ছাওয়া গুলে কিন্ডার গার্ডেনোত যায়। ইস্কুলোত কিসেরকি একনা মিস্ত্রি আইলো, অং করিল, চলি গেইলো।”

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চীন-পাকিস্তানকে ঠেকাতে ৬টি উন্নত সাবমেরিন কিনছে ভারত
চা শিল্পের উন্নয়নে ১২ সদস্যের মনিটরিং ও পরামর্শক কমিটি
মৎস্যচাষিদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: জেলা প্রশাসক
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে দিনাজপুরে নানা কর্মসূচি অনুষ্ঠিত
নোয়াখালীর ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের
জব্দ করা সামুদ্রিক মাছ ধ্বংস: কোস্ট গার্ড স্টেশন কমান্ডারকে শোকজ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]