বাহুবল উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশ সহযোগিতা করে।
ইকতার মিয়া জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাহুবল উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলালের নেতৃত্বে গত ১৪ আগস্ট বাহুবল উপজেলার মিরপুরের অদূরে চেরাগ আলী ফিলিং স্টেশনের কাছে সরকারবিরোধী নাশকতামূলক কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় বাহুবল মডেল থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় হেলালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় হেলালের অবস্থান শনাক্ত করা হয়। পরে শনিবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/আরএইচ