মৎস্যচাষিদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা

2026-08-16T16:59:17+06:00
2026-08-16T16:59:17+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মৎস্যচাষিদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: জেলা প্রশাসক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। পরে নারায়ণগঞ্জ জেলা কারাগারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপুসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন মৎস্য খামারি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “বাংলাদেশের অর্থনীতি, জাতীয় পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি ও জীবিকা—সব ক্ষেত্রেই মৎস্যচাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু একটি খাত নয়, বরং বিভিন্ন খাতের সঙ্গে এর সংযোগ রয়েছে। ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে স্বনির্ভর দেশের কথা বলা হয়েছে। অর্থাৎ দেশ গড়তে হলে সব খাতের সঙ্গে মৎস্য খাতের অবদানকে সমন্বয় করে এগিয়ে যেতে হবে।”

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর মাছ নিশ্চিত করা। একই সঙ্গে জলজ সম্পদ সংরক্ষণ এবং মৎস্যজীবী ও মৎস্যচাষিদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “মাছ চাষ মানে কেবল মৎস্যচাষি নয়, এর সঙ্গে কৃষি, পরিবহন, বরফকল, মাছ প্রক্রিয়াজাতকরণ, বিপণন ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাত জড়িত। প্রতিটি স্টেকহোল্ডারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সবার সমন্বিত অংশগ্রহণের মাধ্যমেই এ খাত আরও এগিয়ে যাবে।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সিলেটে ট্রিপল মার্ডার: বাবুল চার দিনের রিমাণ্ডে
শাহআমানত বিমানবন্দর ঘিরে চট্টগ্রাম চেম্বারের ৫ দফা প্রস্তাব
অদৃশ্য ফাঁদে বিশ্ব, ঝুঁকিতে বাংলাদেশ
অতীতের হারানো ঐতিহ্য: স্মৃতির পাতায় গ্রামবাংলার সোনালি দিন
শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর কোনো ফ্যাসিস্টের তুলনা হয় না: রিজভী

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
জব্দ করা সামুদ্রিক মাছ ধ্বংস: কোস্ট গার্ড স্টেশন কমান্ডারকে শোকজ
রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]