‘রূপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর, দিনাজপুরের আয়োজনে ঐতিহাসিক জাতীয় উদ্যান রামসাগর দীঘিতে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
স্থানীয় সরকার, দিনাজপুরের উপপরিচালক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।
স্বাগত বক্তব্য দেন জাতীয় মৎস্য পক্ষ-২০২৬, দিনাজপুর জেলা কমিটির সদস্যসচিব ও জেলা মৎস্য কর্মকর্তা মো. তারিফুর রহমান সরকার।
এ সময় মৎস্যচাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট আয়োজকরা।
বক্তারা বলেন, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এবং নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে মৎস্যচাষের কোনো বিকল্প নেই। তারা মৎস্য খাতের উন্নয়ন ও সুরক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে সফল মৎস্যচাষী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিনিধি/আরএইচ