হোতাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আল আমিন শিকদার (৩৫) নামে এক মিনি কাভার্ডভ্যান চালক

2026-08-16T15:57:09+06:00
2026-08-16T15:57:09+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
হোতাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আল আমিন শিকদার (৩৫) নামে এক মিনি কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে একটি মিনি কাভার্ডভ্যান ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। হোতাপাড়া এলাকায় পৌঁছানোর পর সামনে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। কাভার্ডভ্যানটি ওই গাড়ির পেছনে সজোরে আঘাত করলে এর সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আল আমিন শিকদার গাড়ির ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর কাভার্ডভ্যানের ক্ষতিগ্রস্ত সামনের অংশ কেটে চালককে বের করে আনেন তারা। তবে ততক্ষণে আল আমিনের মৃত্যু হয়।

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রকিবুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুল জানান, নিহত আল আমিন শিকদারের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা অপর গাড়িটি চলে যায়। গাড়িটি শনাক্ত এবং এর চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, নিহতের স্বজনদের দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং অপর গাড়িটির বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে দিনাজপুরে নানা কর্মসূচি অনুষ্ঠিত
নোয়াখালীর ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে পৌনে ৬ শতাংশ
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন
বাহুবল উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা হেলাল গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের
জব্দ করা সামুদ্রিক মাছ ধ্বংস: কোস্ট গার্ড স্টেশন কমান্ডারকে শোকজ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]