অব্যবহৃত জলাশয় বণ্টন হবে তরুণদের মাঝে, বাড়বে কর্মসংস্থান

কিশোরগঞ্জ প্রতিনিধি

জাতীয়

দেশের অব্যবহৃত পুকুর, হাওর, বিল ও অন্যান্য জলাশয় সংস্কার করে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি এসব জলাশয় স্থানীয়

2026-08-16T18:54:58+06:00
2026-08-16T18:54:58+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
অব্যবহৃত জলাশয় বণ্টন হবে তরুণদের মাঝে, বাড়বে কর্মসংস্থান
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম 
দেশের অব্যবহৃত পুকুর, হাওর, বিল ও অন্যান্য জলাশয় সংস্কার করে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি এসব জলাশয় স্থানীয় তরুণদের মধ্যে বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে তরুণদের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তারা স্বাবলম্বী হয়ে উঠবেন।

রোববার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদির আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ এর উদ্বোধন ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশে পুকুর, বিল, হাওর-বাওড়সহ অসংখ্য জলাশয় রয়েছে। অল্প জমি ব্যবহার করে এসব জলাশয়ে মাছ চাষের মাধ্যমে মানুষের স্বাবলম্বী হওয়ার বড় সুযোগ রয়েছে। দেশের যেসব পুকুর ও জলাশয় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, সেগুলো সংস্কার করে মাছের পোনা ছাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার তরুণদের মধ্যে তা বণ্টন করা হবে। এতে কর্মসংস্থানের পাশাপাশি মাছের উৎপাদনও বাড়বে। এ বিষয়ে মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মৎস্য খাতের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, চিংড়িসহ বিভিন্ন মাছ ও মৎস্যজাত পণ্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বের প্রায় ৫২টি দেশে মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ৬ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। এশিয়ার দেশগুলো ক্রমেই মিঠাপানির মাছ উৎপাদনের কেন্দ্রে পরিণত হচ্ছে এবং এ ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।

মাছ চাষ দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, মাছ চাষ, আহরণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয়কে ঘিরে বিপুল জনগোষ্ঠীর জীবিকা সংস্থান হচ্ছে।

মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী এ খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে তিনি মৎস্য খাতে অবদানের জন্য ১৩টি ক্যাটাগরিতে নির্বাচিত ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) তুলে দেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিন যায় কথা রয়
বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ
যে কারণে গ্রেপ্তার হলে অভিনেত্রী অন্তরা
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
মঞ্চে আসছে নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
জব্দ করা সামুদ্রিক মাছ ধ্বংস: কোস্ট গার্ড স্টেশন কমান্ডারকে শোকজ
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]