পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: মুখ্য সচিব

দেশবার্তা ডেস্ক

জাতীয়

নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং তা যেকোনো সময় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম

2026-08-16T14:28:14+06:00
2026-08-16T14:28:14+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: মুখ্য সচিব
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:২৮ পিএম 
সংগৃহীত ছবি
নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং তা যেকোনো সময় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বর্তমান সরকার নিজেদের প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর উল্লেখ করে মুখ্য সচিব আব্দুস সাত্তার জানান, দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘদিনের দাবি ও চাপ সামলাতেই চলতি অর্থবছর থেকে নতুন পে-স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

আব্দুস সাত্তার বলেন, নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জন্য প্রতি পাঁচ বছর পর পর নতুন পে-স্কেল ঘোষণা করার কথা। অথচ গত টানা ১১ বছর কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোনো পে-স্কেল বাস্তবায়ন করেনি। এতে তাদের মধ্যে বঞ্চনা তৈরি হয়েছিল।

একসঙ্গে এত বিপুল সংখ্যক কর্মচারীর বেতন-ভাতা বৃদ্ধি পেলে দেশের অর্থনীতিতে কিছুটা বাড়তি চাপ তৈরি হবে বলে স্বীকার করে প্রধানমন্ত্রী মুখ্য সচিব বলেন, কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার সমন্বয় করতে হবে।

আব্দুস সাত্তার বলেন, বেতন কাঠামো বাস্তবায়নের ফলে অর্থনীতিতে যে চাপ তৈরি হবে, তা সামাল দিতে আমাদের উৎপাদন বাড়াতে হবে। একইসঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন দুই বছর লাগবে: অর্থমন্ত্রী
জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
হোতাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত
জয়পুরহাটে মৎস্যপক্ষের উদ্বোধন
রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের
জব্দ করা সামুদ্রিক মাছ ধ্বংস: কোস্ট গার্ড স্টেশন কমান্ডারকে শোকজ
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]