নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের নাজিরপুরে এক নারীকে নিয়ে পরকীয়ার অভিযোগ তুলে মো. আনিছুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে মারধর, আটকে রাখা

2026-08-16T19:01:36+06:00
2026-08-16T19:01:36+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:০১ পিএম 
ফাইল ছবি
পিরোজপুরের নাজিরপুরে এক নারীকে নিয়ে পরকীয়ার অভিযোগ তুলে মো. আনিছুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে মারধর, আটকে রাখা এবং তার কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে শনিবার (১৫ আগস্ট) ভোরে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। এ ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

নিহত আনিছুর রহমান উপজেলার দীর্ঘা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মৃত আলাউদ্দিন শিকদারের ছেলে। তিনি শাঁখারিকাঠী ইউনিয়নের তৈয়বের হাট বাজারে লেপ-তোষকের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, ব্যবসায়িক বিরোধের জেরে বহিরাগত কয়েকজনকে দিয়ে একই বাজারের এক বিধবা নারী ব্যবসায়ীর সঙ্গে আনিছুর রহমানের পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তোলা হয়। পরে ওই নারী ও আনিছুর রহমানকে একটি দোকানে আটকে রেখে মারধর এবং টাকা দাবি করা হয় বলে অভিযোগ।

অভিযোগে যাদের নাম এসেছে তারা হলেন, তৈয়বের হাট বাজারের ব্যবসায়ী আতাহার এবং তার সহযোগী শাঁখারিকাঠী ইউনিয়নের বুড়িখালী গ্রামের হেলাল শেখের ছেলে আরিফুল ইসলাম শেখ (২৫), সিদ্দিক শেখের ছেলে শফিকুল ইসলাম শেখ (২৪), সিরাজুল শেখের ছেলে হাফিজুল শেখ এবং উত্তর হোগলাবুনিয়া গ্রামের অলি মোল্লার ছেলে আজিজুল ইসলাম মোল্লা (২৬)। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি।

অভিযোগকারী ওই নারী জানান, আনিছুর রহমান তার দোকানের পাশেই লেপ-তোষকের ব্যবসা করতেন। তাদের মধ্যে ভাই-বোনের মতো সম্পর্ক ছিল। শুক্রবার (১৪ আগস্ট) রাতে বাজারের কয়েকজন ব্যবসায়ী একসঙ্গে খিচুড়ি খাওয়ার পর রাত আনুমানিক ২টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশের বাথরুমে যান। এ সময় তাকে ডেকে নিয়ে আনিছুর রহমানের দোকানে আটকে রাখা হয় বলে তিনি দাবি করেন।

ওই নারীর ভাষ্য, সেখানে আনিছুর রহমানের সঙ্গে তার পরকীয়ার অভিযোগ তুলে তাকে মারধর করা হয়। এ সময় আনিছুর রহমানের পকেট থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরে আরও ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় রাতভর তাদের দুজনকে একই কক্ষে আটকে রাখা হয় বলেও তিনি দাবি করেন।

পরে সকালে তাদের বিয়ে দেওয়ার জন্য স্থানীয় কাজী মো. ফরাদুল ইসলামকে ডাকা হয়। তবে কাজী বিয়ে পড়ানোর আগেই ঘটনাস্থল থেকে চলে যান। এর কিছু সময় পর আনিছুর রহমান অসুস্থ হয়ে পড়ে গিয়ে মারা যান বলে স্থানীয়রা জানান।

কাজী মো. ফরাদুল ইসলাম বলেন, ওই নারী ও পুরুষের বিয়ে পড়ানোর জন্য তাকে ডাকা হয়েছিল। তবে আনিছুর রহমানের স্ত্রী জীবিত থাকায় এবং তার কাছে জাতীয় পরিচয়পত্র না থাকায় তিনি বিয়ে পড়াননি। পরে তিনি সেখান থেকে চলে যান।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, আনিছুর রহমানের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিন যায় কথা রয়
বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ
যে কারণে গ্রেপ্তার হলে অভিনেত্রী অন্তরা
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
মঞ্চে আসছে নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
জব্দ করা সামুদ্রিক মাছ ধ্বংস: কোস্ট গার্ড স্টেশন কমান্ডারকে শোকজ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]