বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বায়ুদূষণ ও পরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে

2026-08-16T18:21:57+06:00
2026-08-16T18:21:57+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:২১ পিএম 
সংগৃহীত ছবি
বায়ুদূষণ ও পরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার (১৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমার নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল বায়ুদূষণ রোধে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর মধ্যে ফতুল্লার কুতুবপুরের পিলকুনি এলাকার আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা, একই এলাকার মেসার্স আল বাকারা স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেডকে ৩০ হাজার টাকা এবং নন্দলালপুর এলাকার সাজ্জাদ ইন্টারলাইনিং প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিন যায় কথা রয়
বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ
যে কারণে গ্রেপ্তার হলে অভিনেত্রী অন্তরা
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
মঞ্চে আসছে নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
জব্দ করা সামুদ্রিক মাছ ধ্বংস: কোস্ট গার্ড স্টেশন কমান্ডারকে শোকজ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]