সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল হামলা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভারাশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা

2026-08-16T18:25:26+06:00
2026-08-16T18:25:26+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল হামলা
দুই অবিস্ফোরিত বোমা উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:২৫ পিএম 
সংগৃহীত ছবি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভারাশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে দুর্বৃত্তরা কার্যালয়টি লক্ষ্য করে হামলা চালায়। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তদের ছোড়া চারটি ককটেলের মধ্যে দুটি বিস্ফোরিত হয়। এতে একজন আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বাকি দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

হামলার বিষয়ে ভারাশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু এবং ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলী জানান, গভীর রাতে দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলা চালিয়েছে। এ ঘটনার পর দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আহত ব্যক্তি এবং স্থানীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন।

স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, ২০২৪ সালে সরকার পতনের পর অভিযুক্ত আওয়ামী সন্ত্রাসীদের অনেকেই গোপনে এলাকায় অবস্থান নিয়েছে। রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করতে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে তারা দাবি করেন। তারা হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার এবং এসআই মতিনের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ এলাকাটি ঘিরে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিন যায় কথা রয়
বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ
যে কারণে গ্রেপ্তার হলে অভিনেত্রী অন্তরা
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
মঞ্চে আসছে নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
জব্দ করা সামুদ্রিক মাছ ধ্বংস: কোস্ট গার্ড স্টেশন কমান্ডারকে শোকজ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]