যে কারণে ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইতে চান ইমরান হাশমি

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে ‘প্লাস্টিক’ বলে মন্তব্য করে একদা তীব্র বিতর্কের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। ২০১৪ সালে

2026-08-17T20:50:24+06:00
2026-08-17T20:50:24+06:00
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
যে কারণে ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইতে চান ইমরান হাশমি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৫০ পিএম 
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে ‘প্লাস্টিক’ বলে মন্তব্য করে একদা তীব্র বিতর্কের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। ২০১৪ সালে করা সেই বিতর্কিত মন্তব্যের মাশুল তাঁকে দীর্ঘদিন ধরে গুনতে হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা নিজেই। 

সম্প্রতি ইমরানের নতুন সিনেমা কেন্দ্রিক আলোচনার মধ্যে দিয়ে ফের প্রকাশ্যে এল সেই বহুল চর্চিত প্রসঙ্গ।

ঘটনার সূত্রপাত জনপ্রিয় টেলিভিশন শো ‘কফি উইথ করণ’ এর একটি পর্বে। অনুষ্ঠানটির দ্রুত প্রশ্নোত্তর (র‍্যাপিড ফায়ার) পর্বে কোন তারকার নামের সাথে ‘প্লাস্টিক’ শব্দটি যুক্ত করতে চান- উপস্থাপকের এমন প্রশ্নে ঐশ্বরিয়া রায়ের নাম বলেন ইমরান। সেই সময় তাঁর পাশে বসা ছিলেন প্রযোজক-পরিচালক মহেশ ভাট। অনুষ্ঠানটি সম্প্রচারের পর বিনোদনজগৎসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন ইমরান।

সাক্ষাৎকারে ইমরান হাশমি জানান, সেই সময়ে তাঁর একমাত্র লক্ষ্য ছিল দ্রুত উত্তর দিয়ে পুরস্কারের উপহারসামগ্রী (হ্যাম্পার) জিতে নেওয়া। সেই তাড়াহুড়াতেই মন্তব্যটি করে ফেলেছিলেন তিনি। বিষয়টি মজার ছলে বলা হলেও পরবর্তীতে তা বড় রূপ নেয়।

২০২৫ সালে তাঁর ওয়েব সিরিজ ‘শোটাইম’ এর প্রচারণায় এসে ওই মন্তব্যের জন্য প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করেন ইমরান। জানান, ওই ঘটনায় তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং যাঁদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছিল, তাঁদের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে। 

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সুযোগ পেলে ঐশ্বরিয়ার কাছে সরাসরি ক্ষমা চাওয়ার ইচ্ছে রয়েছে তাঁর।

অন্যদিকে এই মন্তব্যের জেরে চলচ্চিত্র শিল্পে ইমরানের বিভিন্ন পেশাগত ও ব্যক্তিগত সম্পর্কে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়েছিল বলে ২০২৪ সালে এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন। এমনকি মন্তব্যটির প্রচারযোগ্যতা নিয়ে স্বয়ং উপস্থাপক করণ জোহরও সে সময় দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলেন।

ঐশ্বরিয়া রায় কখনো সরাসরি ইমরানের নাম উচ্চারণ না করলেও ২০১৯ সালের এক সাক্ষাৎকারে জানান, ক্যারিয়ারে তাঁকে উদ্দেশ্য করে বলা ‘ফেক’ ও ‘প্লাস্টিক’ শব্দগুলোই তাঁর শোনা সবচেয়ে কষ্টদায়ক মন্তব্য ছিল।

উল্লেখ্য, ইমরান হাশমি বর্তমানে তাঁর ২০০৭ সালের হিট চলচ্চিত্র ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন দিশা পাটানি, শাবানা আজমি ও সুবিন্দর ভিকি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সড়ক ও বাঁধ ভাঙন রোধে বিন্না ঘাসের ব্যবহারে নীতিগত সম্মতি
যে কারণে ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইতে চান ইমরান হাশমি
মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল
বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি
নারায়ণগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস বিষয়ক কর্মশালা

সর্বাধিক পঠিত 

রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
অদৃশ্য ফাঁদে বিশ্ব, ঝুঁকিতে বাংলাদেশ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
রেলের লোকোমোটিভ যন্ত্রাংশ সংকট, সার্ভিস কন্ট্রাক্টে দরপত্র এড়ানোর উদ্যোগ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]