সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ

সিলেট অফিস

সারাদেশ

সিলেটের দক্ষিণ সুরমা থানার এসআই ইয়াকুব হোসেনের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস নিয়ে একটি সিআর মামলার বাদীর মানিত

2026-08-17T17:30:27+06:00
2026-08-17T17:30:27+06:00
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
সিলেট অফিস
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৩০ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটের দক্ষিণ সুরমা থানার এসআই ইয়াকুব হোসেনের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস নিয়ে একটি সিআর মামলার বাদীর মানিত স্বাক্ষী না নিয়ে আসামিপক্ষের স্বাক্ষী দিয়ে প্রতিবেদন তৈরির প্রস্তুতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (১৭ আগস্ট) দুপুরে ওই মামলার বাদী আমির আলী সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। 

অভিযোগে জানা গেছে, দক্ষিণ সুরমা থানার বিবিদইল গ্রামের মৃত আলী আহমদের ছেলে আমির আলী বাদী হয়ে গত ৩ মে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সিআর মামলা (নং ১৪০/২৬) দায়ের করেন। ওই মামলায় তিনি মারপিট, টাকা ও সোনা চুরির অভিযোগ আনেন। এ মামলাটি আদালত দক্ষিণ সুরমা থানাকে তদন্তের জন্য প্রদান করেন। দক্ষিণ সুরমা থানার এসআই ইয়াকুব হোসেন মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। তিনি বাদীর মানিত স্বাক্ষীদের থানায় ডেকে আনেন ও স্বাক্ষ্য গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে মানিত স্বাক্ষীদের না দিয়ে বাদীর আসামিপক্ষের স্বাক্ষীদের নাম সংগ্রহ করে আসামির কাছ থেকে ৫ লাখ টাকা ঘুস গ্রহণ করে প্রতিবেদন দাখিলের প্রস্তুতি নিয়েছেন মর্মে বাদী অভিযোগ করেন। এ ঘটনায় বাদী আমির আলী ন্যায়বিচারপ্রাপ্তীর জন্য তদন্ত কর্মকর্তা এসআই ইয়াকুব হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও আইও পাল্টানোর দাবি জানান পুলিশ কমিশনারের কাছে। 

এ বিষয়ে মামলার বাদী আমির আলী জানান, সোমবার দুপুরে পুলিশ কমিশনারের কাছে দক্ষিণ সুরমার এসআই ইয়াকুব হোসেনের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ দিয়েছি। এসআই ইয়াকুব আমার লিখিত স্বাক্ষীদের স্বাক্ষ্য নিচ্ছে না। আসামিপক্ষ আমাকে হুমকি দিয়ে বলছে, ইয়াকুবকে টাকা ৫ লাখ টাকা দেওয়া হয়েছে, আমার মামলার মিথ্যা রিপোর্ট যাবে। তাই আমি তদন্তাধীন মামলার ন্যায়বিচার চাই ও এসআই ইয়াকুবকে তার বাহিনির শৃঙ্খলাপরিপন্থি কাজের জন্য জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাই।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মোরেলগঞ্জে বিদ্যালয়ে ৩ গাছ কাটার অভিযোগ, ম্যানেজিং কমিটি নিয়েও প্রশ্ন
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যুর ৪ দিন পর অপমৃত্যু মামলা
সিলেটে কাগজে বন্দি নারীদের ‘পিংক বাস’ সার্ভিস
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড
মানব পাচার মামলায় পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড

সর্বাধিক পঠিত 

সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
রেলের লোকোমোটিভ যন্ত্রাংশ সংকট, সার্ভিস কন্ট্রাক্টে দরপত্র এড়ানোর উদ্যোগ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
হবিগঞ্জে বৈছাআ-এর সদস্য সচিবসহ তিনজন আটক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]