শ্রীপুরে হানিট্র্যাপের অভিযোগে আটক একাধিক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় হানিট্র্যাপ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।মঙ্গলবার

2026-08-18T19:19:32+06:00
2026-08-18T19:19:32+06:00
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
শ্রীপুরে হানিট্র্যাপের অভিযোগে আটক একাধিক
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:১৯ পিএম 
গাজীপুরের শ্রীপুর উপজেলায় হানিট্র্যাপ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। 

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি আকন্দর টেক্সটাইল মিলস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি প্রতারক চক্র কৌশলে সামাজিক যোগাযোগমাধ্যম বা মোবাইল ফোনের মাধ্যমে যুবকদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলত। পরে নারীদের দিয়ে নির্দিষ্ট স্থানে দেখা করার কথা বলে ডেকে এনে গোপনে বিব্রতকর পরিস্থিতির ভিডিও ধারণ করা হতো। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি ও ব্ল্যাকমেইল করা হতো।

মঙ্গলবার একইভাবে কয়েকজন যুবককে ওই এলাকায় ডেকে এনে ভিডিও ধারণ ও টাকা দাবির চেষ্টা করা হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে টার্গেট নির্ধারণ করে এমন প্রতারণা চালিয়ে আসছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রতারক চক্রটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এবং প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

তবে এ ঘটনায় কতজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা কতটুকু-তা তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করেনি। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

পুলিশ জানায়, পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

রাজধানীতে গ্যাস সংকটে হোটেলে ভিড়, বাড়ছে খাবারের খরচ
ম্যাচ-সিরিজ জয়ে বোনাসের পুরোনো রীতি বদলাতে চায় বিসিবি
মোরেলগঞ্জে বিদ্যালয়ে ৩ গাছ কাটার অভিযোগ, ম্যানেজিং কমিটি নিয়েও প্রশ্ন
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যুর ৪ দিন পর অপমৃত্যু মামলা
সিলেটে কাগজে বন্দি নারীদের ‘পিংক বাস’ সার্ভিস

সর্বাধিক পঠিত 

সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
রেলের লোকোমোটিভ যন্ত্রাংশ সংকট, সার্ভিস কন্ট্রাক্টে দরপত্র এড়ানোর উদ্যোগ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
হবিগঞ্জে বৈছাআ-এর সদস্য সচিবসহ তিনজন আটক
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]