ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এ রোগ নিয়ে

2026-08-18T17:30:50+06:00
2026-08-18T17:30:50+06:00
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:৩০ পিএম 
ফাইল ছবি
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এ রোগ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৫৩ জন রোগী।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। আর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ৬০১ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বুলেটিনে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০৬ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য স্থানে ভর্তি হয়েছেন ৫১ জন।

ঢাকার বাইরে অন্যান্য বিভাগের মধ্যে খুলনা ও বরিশাল বিভাগে আক্রান্তের হার বেশি দেখা গেছে। গত একদিনে খুলনায় ১৩৫ জন এবং বরিশালে ৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৯৪ জন, ময়মনসিংহে ৬১ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ২৪ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছিল। ওই বছর দেশে রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৭০৫ জনে।

অন্যদিকে গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা
মহাসড়কে এআই ক্যামেরার কার্যক্রমে ৩ ঘণ্টাতেই ৩৭৯ মামলা
স্ত্রীকে ভুলেও বলবেন না যে ৪ কথা
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
স্ত্রীকে হত্যার পর মরদেহ নিয়ে লংড্রাইভে গেলেন স্বামী

সর্বাধিক পঠিত 

সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
রেলের লোকোমোটিভ যন্ত্রাংশ সংকট, সার্ভিস কন্ট্রাক্টে দরপত্র এড়ানোর উদ্যোগ
বরুড়ায় মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]