‘ভ্যাকসিন উৎপাদনে স্বাবলম্বী হতে বিশেষ উদ্যোগ নেবে সরকার’

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পকে পরবর্তী ধাপে এগিয়ে নিতে এবং বায়োসিমিলার ও ভ্যাকসিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দ্রুত একটি জাতীয় কৌশল

2026-08-16T13:43:20+06:00
2026-08-16T14:19:58+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
স্বাস্থ্য
প্রতিমন্ত্রী
‘ভ্যাকসিন উৎপাদনে স্বাবলম্বী হতে বিশেষ উদ্যোগ নেবে সরকার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১:৪৩ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ২:১৯ পিএম
সংগৃহীত ছবি
দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পকে পরবর্তী ধাপে এগিয়ে নিতে এবং বায়োসিমিলার ও ভ্যাকসিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দ্রুত একটি জাতীয় কৌশল প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মুহিত।

তিনি জানান, সরকার নলেজ-বেসড বা জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ খাতের বিকাশ ও উচ্চমানের কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজনীয় সব ধরনের নীতিগত সহায়তা দেওয়া হবে।

রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর হোটেল দ্য ওয়েস্টিনে ‌‘জেনেরিক থেকে বায়োসিমিলার ও ভ্যাকসিন: বায়ো-ইকোনমির পথে বাংলাদেশের বায়োফার্মাসিউটিক্যাল খাতের উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি আয়োজন করে বায়োটেড, যার পৃষ্ঠপোষকতায় ছিল সোমরু বায়োসায়েন্স ও সহযোগী হিসেবে ছিল জেনএক্স। এতে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, সোমরু বায়োসায়েন্সের মোহাম্মদ মইন, বায়োটেডের মোসাদ্দেক হোসেন, জেএক্স এর ডা. মুনিয়া আমিনসহ খাতের সংশ্লিষ্ট অংশীজনরা।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড মুহিত বলেন, আমাদের ফার্মাসিউটিক্যাল খাত একটি দীর্ঘ ঐতিহাসিক ধারাবাহিকতায় গড়ে উঠেছে। এখন সময় এসেছে এটিকে বায়োসিমিলার, ভ্যাকসিন ও বায়োটেকনোলজির মতো উচ্চপর্যায়ের ধাপে রূপান্তর করার। এটিকে কেবল স্বাস্থ্য সুরক্ষার দৃষ্টিতে দেখলে চলবে না, বরং জাতীয় অর্থনীতির একটি বড় চালিকাশক্তি বা বায়ো-ইকোনমির লেন্স দিয়ে দেখতে হবে।

তিনি এই খাতের রূপরেখা তুলে ধরে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের ওপর জোর দেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ৩ থেকে ৫ বছরের রোডম্যাপ: আগামী ৩-৫ বছরের মধ্যে সঠিক মান ও আন্তর্জাতিক স্কেল বজায় রেখে বায়োফার্মাসিউটিক্যাল ও ভ্যাকসিন গবেষণার প্রাথমিক অবকাঠামো তৈরি করতে হবে। নতুন এই রূপান্তরে প্রায় ১০ হাজার প্রশিক্ষিত দক্ষ মানবসম্পদ প্রয়োজন হবে। সরকার শুধু সাধারণ কর্মসংস্থান নয়, বিজ্ঞান ও গবেষণাকেন্দ্রিক উচ্চপর্যায়ের কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি বলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) নিয়ন্ত্রক সক্ষমতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ম্যাচিউরিটি লেভেল-৩’ এ উন্নীত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পাশাপাশি স্বাস্থ্য খাতের বাজেট থেকে গবেষণা প্রতিষ্ঠানগুলোর (যেমন বিএমআরসি) সক্ষমতা বৃদ্ধি, মলিকুলার বায়োলজি ল্যাব স্থাপন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে তরুণ গবেষকদের জন্য উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক গবেষণা তহবিল বাড়ানোর বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

অংশীজনদের সমন্বয়ে দ্রুত একটি পূর্ণাঙ্গ জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি খাত একযোগে কাজ করলে বাংলাদেশ বৈশ্বিক বায়োফার্মাসিউটিক্যাল বাজারে নিজের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

দেশবার্তা/এমআর




সর্বশেষ সংবাদ 

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ৯০৮
বাহুবলে গাঁজা সেবন করে স্ত্রীকে প্রহার
ভিন্নমাত্রা প্রকাশনীর লেখক সংবর্ধনা ও কবি আল মুজাহিদী স্মৃতি পদক প্রদান
গ্যাস সংকটে কলেজের হোস্টেলে না খেয়ে থাকছেন শিক্ষার্থীরা
রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটো

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
রবিউল আওয়াল মাস
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]