রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করা একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটিতে নিযুক্ত ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্য দিয়ে ইউক্রেন সীমান্তবর্তী

2026-08-16T14:34:19+06:00
2026-08-16T14:35:47+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:৩৪ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ২:৩৫ পিএম
রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করা একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটিতে নিযুক্ত ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্য দিয়ে ইউক্রেন সীমান্তবর্তী ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি আরও স্পষ্ট হলো।

এর আগে পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলগুলোতেও একই ধরনের ঘটনা ঘটে। গত শুক্রবার লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিতের কথা জানিয়েছিল ন্যাটো। 

রোববার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন করে ড্রোন ভূপাতিতের ঘটনাটি ঘটেছে ইউক্রেন ও মলদোভার স্থল সীমান্তের কাছে। 

ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে রোমানিয়ায় স্পেনের সেনাবাহিনী নিযুক্ত আছে। রোববার তাদের একটি এফ-১৮ যুদ্ধবিমান থেকে ড্রোনটি ধ্বংস করা হয়। এর ধ্বংসাবশেষ ইউক্রেন সীমান্তের কাছে গালাতি অঞ্চলের একটি জনমানবহীন এলাকায় গিয়ে পড়ে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্য যেসব দেশের এলাকা ঝুঁকির মুখে পড়েছে সেগুলোর একটি রোমানিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্ত। দানিউব নদীর তীরে ইউক্রেনের বন্দরগুলোতে ২০২৩ সালে ধারাবাহিক হামলা চালিয়েছিল মস্কো। তখনও ধ্বংস হওয়া ড্রোনগুলোর অংশবিশেষ রোমানিয়ার ভূখণ্ডে গিয়ে পড়ে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন দুই বছর লাগবে: অর্থমন্ত্রী
জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
হোতাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত
জয়পুরহাটে মৎস্যপক্ষের উদ্বোধন
রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের
জব্দ করা সামুদ্রিক মাছ ধ্বংস: কোস্ট গার্ড স্টেশন কমান্ডারকে শোকজ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]