ইরানি যুদ্ধবিমানের ৩ পাইলটকে আটকে রেখেছে কাতার: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের সময় কাতারে বিধ্বস্ত হয়েছিল ইরানি যুদ্ধবিমান। এর তিনজন পাইলটকে দোহা গত ৬ মাস ধরে আটকে

2026-08-16T14:29:56+06:00
2026-08-16T14:29:56+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
ইরানি যুদ্ধবিমানের ৩ পাইলটকে আটকে রেখেছে কাতার: তেহরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:২৯ পিএম 
মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের সময় কাতারে বিধ্বস্ত হয়েছিল ইরানি যুদ্ধবিমান। এর তিনজন পাইলটকে দোহা গত ৬ মাস ধরে আটকে রেখেছে বলে জানিয়েছে তেহরান। দেশটির কর্তৃপক্ষ প্রথমবারের মতো এমন তথ্য প্রকাশ করল।

পাইলটদের ফেরত দিতে শনিবার কাতারের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। এজন্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে একটি চিঠি পাঠিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ। এতে উল্লেখ করা হয়েছে, যুদ্ধ শুরুর পর একটি এসইউ-২৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এরপর কাতারি বাহিনী তিন ইরানি পাইলটকে জীবিত অবস্থায় আটক করে।

গত মার্চ মাসে ইরানের একাধিক যুদ্ধবিমান কাতারে অভিযানে গিয়েছিল। তখন একজন পাইলট নিহত ও আরও কয়েকজন নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিল তেহরান। কিন্তু পাইলটদের আটক হওয়ার খবর তখন প্রকাশ করা হয়নি। 

রেড ক্রস কমিটির কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘জাভাদ সালেহি, আবদোলমাজিদ দাশতিয়ান এবং ওমরান বেহরাভেশিয়ান গত ছয় মাস ধরে কাতারি বাহিনীর হাতে আটক আছেন।’

চিঠিতে বাঘেরজাদেহ পাইলটদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আটককৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে বা যোগাযোগ করতে দেওয়া হয়নি।’ এ বিষয়ে জানতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

গত মাসে ইরানের সামরিক বাহিনী মাজিদ কাজেমি নামে এক পাইলটের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিল। মার্চ মাসের শুরুতে কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলার সময় তিনি নিহত হন। 

আল উদেইদ বিমানঘাঁটিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) অভিযান চালানোর মতো সক্রিয় ইউনিট আছে। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

মার্চের শুরুতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা ইরানের দুটি সুখোই এসইউ-২৪ বোমারু বিমান ভূপাতিত করেছে। তবে আটক পাইলটরা এসব বিমানেই ছিলেন কি না তা স্পষ্ট নয়। 

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন দুই বছর লাগবে: অর্থমন্ত্রী
জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
হোতাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত
জয়পুরহাটে মৎস্যপক্ষের উদ্বোধন
রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের
জব্দ করা সামুদ্রিক মাছ ধ্বংস: কোস্ট গার্ড স্টেশন কমান্ডারকে শোকজ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]