হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫

দেশবার্তা প্রতিবেদক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে ১

2026-08-12T17:21:45+06:00
2026-08-12T17:21:45+06:00
বুধবার ● ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
স্বাস্থ্য
হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:২১ পিএম 
সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫টি শিশু।

বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেইসঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৮৫টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৮৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪১। এই সময়ে ৮৭৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৪৭টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১২৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২১ হাজার ১৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

চীনের অর্থনীতি পরিবর্তনের কারিগর সাবেক প্রধানমন্ত্রী ঝু মারা গেছেন
সাভারে প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয়, কেঁপে উঠলো এলাকা
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ভারতে সরকারিভাবে গোমূত্র কেনা শুরু, লিটার ১০ রুপি
হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫

সর্বাধিক পঠিত 

পিডি গফুরের পদত্যাগের দাবিতে রাবিপ্রবিতে ‘ঘৃণা মঞ্চ’
ঢাবি ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব: দৌড়ে এগিয়ে কারা?
যে পরীক্ষার কারণে বিমান চলাচলও বন্ধ রাখতে হয়
বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষরোপণ অভিযান
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]