আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা প্রতিমন্ত্রীর

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

আজ বুধবার সন্ধ্যা থেকেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও

2026-08-12T17:12:08+06:00
2026-08-12T17:12:08+06:00
বুধবার ● ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা প্রতিমন্ত্রীর
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:১২ পিএম 
সংগৃহীত ছবি
আজ বুধবার সন্ধ্যা থেকেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা গতকাল সন্ধ্যা থেকে একটা কৌশল নিয়েছি, আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।’

মালয়েশিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "আমরা আশা করছি, অন্তত এক কার্গো এলএনজি আমরা পাব। আইএসও ট্যাংকের মাধ্যমে যদি এলএনজি আনতে হয়, এটি একটি প্রক্রিয়ার ব্যাপার। আপনারা জানেন, আইএসও ট্যাংক এভেইলেবল না।"

বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সবকটি বিকল্প নিয়েই কাজ চলছে। তিনি বলেন, ‘সরকারের কাছে অবশ্যই জনগণ মেসেজ জানতে চায়। মেসেজ দেওয়ার মতো জায়গায় যদি আমি থাকতাম, অবশ্যই দিতাম। শুধু আমি এটুকু বলবো, জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। আমার ধারণা, জনগণ বোঝেন আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই।’

দেশীয় গ্যাস বা জ্বালানি উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, সংকট উত্তরণে এলএনজি সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের কাছেও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন, এক সময় তার মাশুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্য বা দীর্ঘমেয়াদি সমাধানের সূত্র খোঁজেননি। তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলেই আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে, সেই সংকটের সময়টা আজকে এসেছে। আজকে না এলে হয়তো আগামীকাল আসতো, আগামীকাল না হলে হয়তোবা পরশুদিন আসতো। একটি সময় এই পরিস্থিতির মুখোমুখি আপনাকে-আমাকে হতেই হতো।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

চীনের অর্থনীতি পরিবর্তনের কারিগর সাবেক প্রধানমন্ত্রী ঝু মারা গেছেন
সাভারে প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয়, কেঁপে উঠলো এলাকা
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ভারতে সরকারিভাবে গোমূত্র কেনা শুরু, লিটার ১০ রুপি
হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫

সর্বাধিক পঠিত 

পিডি গফুরের পদত্যাগের দাবিতে রাবিপ্রবিতে ‘ঘৃণা মঞ্চ’
ঢাবি ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব: দৌড়ে এগিয়ে কারা?
যে পরীক্ষার কারণে বিমান চলাচলও বন্ধ রাখতে হয়
বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষরোপণ অভিযান
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]