তীব্র গরমে শ্রমিকদের বছরে ক্ষতি ৭৭ হাজার কোটি টাকা

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

তীব্র গরমের কারণে দেশে প্রতি বছর শ্রমিকদের মজুরি বাবদ অন্তত ৭৭ হাজার কোটি টাকার ক্ষতি হয়, যা দেশের

2026-08-12T14:18:04+06:00
2026-08-12T14:18:04+06:00
বুধবার ● ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
তীব্র গরমে শ্রমিকদের বছরে ক্ষতি ৭৭ হাজার কোটি টাকা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২:১৮ পিএম 
সংগৃহীত ছবি
তীব্র গরমের কারণে দেশে প্রতি বছর শ্রমিকদের মজুরি বাবদ অন্তত ৭৭ হাজার কোটি টাকার ক্ষতি হয়, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১ দশমিক ৪ শতাংশের সমান। এর বাইরে চিকিৎসা ও স্বাস্থ্যজনিত ব্যয়ের কারণে শ্রমিকদের অতিরিক্ত আর্থিক ক্ষতিও হচ্ছে। 

‘নো এসকেপিং দ্য হিট: হেলথ অ্যান্ড ইকোনমিক ইমপ্যাক্টস অব হিট স্ট্রেস অন ইনফরমাল ওয়ার্কার্স ইন আরবান বাংলাদেশ’ শীর্ষক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইইডি) এবং বেসরকারি সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে গবেষণাটি পরিচালনা করে। এতে নির্মাণকাজ, রিকশা চালানো ও পোশাকশিল্পসহ বিভিন্ন অনানুষ্ঠানিক খাতে কর্মরত ঢাকার ১৭৫টি পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নেওয়া হয়। দেশের মোট শ্রমশক্তির ৮৫ শতাংশই এ ধরনের অনানুষ্ঠানিক খাতে কর্মরত।

গবেষণায় অংশ নেওয়া ১৭৫টি পরিবারের মধ্যে ১২২টি পরিবার নির্মাণকাজ, সড়ক নির্মাণ ও রিকশা চালানোর মতো বাইরের কাজে নিয়োজিত ছিল। বাকি ৫৩টি পরিবার মূলত পোশাকশিল্পে ছাদের নিচে করা কাজের সঙ্গে যুক্ত। গবেষকেরা কাজ ও বিশ্রামের সময় শ্রমিকদের পর্যবেক্ষণের পাশাপাশি দলীয় আলোচনা, সাক্ষাৎকার ও পারিবারিক কেস স্টাডি পরিচালনা করেন। 

স্বাস্থ্যসংক্রান্ত ফলাফল পর্যালোচনা করেন তিনজন চিকিৎসকের একটি প্যানেল। জাতীয় অর্থনৈতিক ক্ষতির হিসাব নির্ধারণে গবেষণার ফলাফলের সঙ্গে জাতীয় শ্রমশক্তি জরিপ এবং বিভিন্ন অঞ্চলের তাপমাত্রার তথ্য সমন্বয় করা হয়।

গবেষণায় দেখা গেছে, বাইরে তীব্র গরমে কাজ করা শ্রমিকেরা বছরে গড়ে ২৩ দশমিক ৭ কর্মদিবস এবং ছাদের নিচে কাজ করা শ্রমিকেরা ১৩ দশমিক ৫ কর্মদিবস হারান। 

জরিপ অনুযায়ী, তীব্র গরমের কারণে বাইরে কাজ করা শ্রমিকেরা তাদের বার্ষিক আয়ের প্রায় ৮ দশমিক ৫ শতাংশ বা ১৯ হাজার টাকা হারিয়েছেন। ছাদের নিচে কাজ করা শ্রমিকদের ক্ষেত্রে এ ক্ষতির পরিমাণ ৪ দশমিক ৫ শতাংশ বা ১২ হাজার টাকা। এতে তাদের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়ছে।

গবেষণায় আরও দেখা গেছে, প্রায় ২৩ শতাংশ উত্তরদাতা বারবার পানিশূন্যতার সঙ্গে সম্পর্কিত কিডনি ক্ষতির উপসর্গের কথা জানিয়েছেন। গরমের মৌসুমে তাদের মানসিক চাপও দ্বিগুণ হয়েছে। শ্রমিকেরা মন খারাপ, উদ্বেগ, খিটখিটে মেজাজ, ঘুমের সমস্যা এবং কাজে বেশি ভুল করার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন।

গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে তীব্রতর তাপপ্রবাহ শুধু শ্রমিকদের আয় কমাচ্ছে না, তাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবিকাকেও ঝুঁকির মুখে ফেলছে। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল দরিদ্র শ্রমজীবী পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ নির্মাণশ্রমিক, রিকশাচালক ও পোশাকশ্রমিকদের মতো পেশায় কর্মরত অনেকেরই গরমে কাজ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

গবেষণায় আরও দেখা গেছে, ঢাকায় জীবনযাত্রার উপযোগী মজুরি বছরে প্রায় ২ হাজার ৯৯৭ ডলার। সেখানে বাইরে কাজ করা শ্রমিক পরিবারের গড় আয় ১ হাজার ৭৫৬ ডলার এবং ছাদের নিচে কাজ করা শ্রমিক পরিবারের গড় আয় ১ হাজার ৯৮৫ ডলার। তাপজনিত ক্ষতি হিসাবের বাইরে রাখলেও তাদের আয় জীবনযাত্রার উপযোগী মজুরির তুলনায় ৩৪ থেকে ৪১ শতাংশ কম। 

আর হারানো আয় যুক্ত করলে তাদের বার্ষিক উপার্জন যথাক্রমে ১ হাজার ৬০৭ ও ১ হাজার ৮৯৬ ডলারে নেমে আসে। ফলে জীবনযাত্রার উপযোগী মজুরির সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৪৬ দশমিক ৪ শতাংশ ও ৩৬ দশমিক ৮ শতাংশ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা প্রতিমন্ত্রীর
চাকরি গেল বিপ্লব, সুদীপ, ইকবাল, রুহানীসহ ছয় পুলিশ কর্মকর্তার
জয়পুরহাটে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে শতভাগ ফেল
নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযানে তিন যানবাহনকে জরিমানা

সর্বাধিক পঠিত 

পিডি গফুরের পদত্যাগের দাবিতে রাবিপ্রবিতে ‘ঘৃণা মঞ্চ’
যে পরীক্ষার কারণে বিমান চলাচলও বন্ধ রাখতে হয়
বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল
মিরপুরে বিএনপি কর্মীকে গুলি, ল্যাংড়া রুবেল ও বাপ্পাসহ গ্রেপ্তার ৫
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]