মুম্বাইয়ে ভূমিধসে অন্তত ছয়জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের পূর্বাঞ্চলে ভূমিধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও চার থেকে পাঁচজন

2026-08-12T14:24:02+06:00
2026-08-12T14:24:02+06:00
বুধবার ● ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
মুম্বাইয়ে ভূমিধসে অন্তত ছয়জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২:২৪ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের পূর্বাঞ্চলে ভূমিধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও চার থেকে পাঁচজন আটকা পড়ে আছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, উদ্ধার অভিযানে একাধিক সংস্থা অংশ নিয়েছে। ধ্বংসাবশেষের নিচে জীবিতদের অবস্থান শনাক্ত করতে উদ্ধারকারীরা বিশেষায়িত ভিক্টিম-ডিটেকশন ক্যামেরা ব্যবহার করছেন।

ব্রিহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের (বিএমসি) দমকল বিভাগ জানায়, বুধবার ভোর ৩টা ৪৮ মিনিটে চেরাগ নগরের ঘাটকোপার এলাকার গাউসিয়া চালে ভূমিধসের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা যায়, একটি ছোট পাহাড়ের অংশ ধসে দুই থেকে তিনটি বাড়ি চাপা পড়ে। এতে কয়েকজন আটকা পড়েন।

ঘটনাস্থল পরিদর্শন করে বিএমসির মেয়র রিতু তাওডে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দেন। এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, এখনও চার থেকে পাঁচজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

এদিকে উদ্ধার হওয়া আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় সোহেল আনসারি (১৮) ও মোহাম্মদ আনসারি (১৪)। চিকিৎসকেরা জানিয়েছেন, তারা দুজনই আশঙ্কামুক্ত।

মুম্বাই দমকল বাহিনী, মুম্বাই পুলিশ এবং ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা প্রতিমন্ত্রীর
চাকরি গেল বিপ্লব, সুদীপ, ইকবাল, রুহানীসহ ছয় পুলিশ কর্মকর্তার
জয়পুরহাটে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে শতভাগ ফেল
নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযানে তিন যানবাহনকে জরিমানা

সর্বাধিক পঠিত 

পিডি গফুরের পদত্যাগের দাবিতে রাবিপ্রবিতে ‘ঘৃণা মঞ্চ’
যে পরীক্ষার কারণে বিমান চলাচলও বন্ধ রাখতে হয়
বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল
মিরপুরে বিএনপি কর্মীকে গুলি, ল্যাংড়া রুবেল ও বাপ্পাসহ গ্রেপ্তার ৫
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]