নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযানে তিন যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযানে শব্দদূষণকারী তিনটি যানবাহনকে মোট আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনটি

2026-08-12T17:04:23+06:00
2026-08-12T17:04:23+06:00
বুধবার ● ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযানে তিন যানবাহনকে জরিমানা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:০৪ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযানে শব্দদূষণকারী তিনটি যানবাহনকে মোট আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনটি হর্নও জব্দ করা হয়।

বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর থানা-পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত এ অভিযানে শব্দদূষণকারী তিনটি যানবাহনের কাছ থেকে মোট আড়াই হাজার টাকা জরিমানা আদায় এবং তিনটি হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চীনের অর্থনীতি পরিবর্তনের কারিগর সাবেক প্রধানমন্ত্রী ঝু মারা গেছেন
সাভারে প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয়, কেঁপে উঠলো এলাকা
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ভারতে সরকারিভাবে গোমূত্র কেনা শুরু, লিটার ১০ রুপি
হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫

সর্বাধিক পঠিত 

পিডি গফুরের পদত্যাগের দাবিতে রাবিপ্রবিতে ‘ঘৃণা মঞ্চ’
ঢাবি ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব: দৌড়ে এগিয়ে কারা?
যে পরীক্ষার কারণে বিমান চলাচলও বন্ধ রাখতে হয়
বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষরোপণ অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]